এক্সপ্লোর

SBI Apprentice Recruitment 2023: স্টেট ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে নিয়োগ, ৬ হাজারের বেশি শূন্যপদ, আগামীকালই বন্ধ হচ্ছে আবেদন প্রক্রিয়া

Jobs And Recruitments: অনুমোদনপ্রাপ্ত এবং স্বীকৃত কলেজ থেকে স্নাতক ডিগ্রি যাঁরা পেয়েছেন তাঁরা এসবিআই- এর এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদন জমা দিতে পারবেন। 

SBI Apprentice Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) শিক্ষানবিশ (Apprentice) হিসেবে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল আগেই। সেই অনুসারে চলছিল অ্যাপ্লিকেশন পদ্ধতি। আগামীকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর এসবিআই (SBI) - এর চাকরির বিজ্ঞপ্তির নিরিখে হওয়া আবেদন প্রক্রিয়া বন্ধ হতে চলেছে। হাতে আর সময় বেশি নেই। তাই আগ্রহীরা এখনই সুযোগের সদ্বব্যবহার করুন। sbi.co.in এই কেরিয়ার পোর্টালে ফর্ম জমা দেওয়া যাবে। ৬১৬০টি শূন্যপদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। অনলাইনেই হবে লিখিত পরীক্ষা। সম্ভবত চলতি বছর অক্টোবর বা নভেম্বর মাসে এই পরীক্ষা হতে পারে। এই পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। আর সময়সীমা ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টা। অনুমোদনপ্রাপ্ত এবং স্বীকৃত কলেজ থেকে স্নাতক ডিগ্রি যাঁরা পেয়েছেন তাঁরা এসবিআই- এর এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদন জমা দিতে পারবেন। 

শেষ মুহূর্তে দেখে নিন কীভাবে আবেদন জমা দেবেন

  • প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে প্রবেশ করতে হবে আবেদনকারীদের।
  • কেরিয়ারস বলে যে অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। এরপর কারেন্ট ওপেনিং অপশনে ক্লিক করতে হবে।
  • স্ক্রিনে স্ক্রল ডাউন করে নীচে নেমে অ্যারেন্টিস রিক্রুটমেন্ট অপশন পাবেন, এবার ক্লিক করুন সেখানে।
  • এবার অ্যাপ্লাই অনলাইন পেজে যেতে হবে এবং রেজিস্টার করার পর আপনি লগ-ইন ক্রেডেন্সিয়াল পাবেন।
  • পরবর্তী পর্যায়ে লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং টাকা জমা দিতে হবে।
  • সব শেষে ভাল করে দেখে নিয়ে ফর্ম জমা দিন এবং নিজের সুবিধার্থে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের একটি কপি ডাউনলোড করে রাখুন। ভবিষ্যতে কাজে লাগতে পারে। 

অ্যাপ্লিকেশন ফি, কাদের জন্য কত ধার্য করা হয়েছে

জেনারেল, ওবিসি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য এসবিআই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন ফি ৩০০ টাকা। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। 

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকবে অনলাইন লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার পরীক্ষা। লিখিত পরীক্ষার প্রশ্ন সাধারণ ইংরেজি পরীক্ষা বাদে ১৩টি আঞ্চলিক ভাষায় নির্ধারণ করা হবে। ইংরেজি এবং হিন্দি ভাষা ছাড়াও পরীক্ষাটি অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, কোঙ্কনি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দুতেও অনুষ্ঠিত হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget