এক্সপ্লোর

UPSC Civil Service 2020 Topper: IAS হওয়া স্বপ্ন ছিল, অবহেলিতদের পরিষেবা দেওয়াই লক্ষ্য UPSC Topper শুভম কুমারের

অবশেষে স্বপ্ন সত্যি হয়েছে। শুক্রবার UPSC ২০২০ সালের সিভিল সার্ভিসের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ পেতেই জানতে পেরেছেন শীর্ষে নাম রয়েছে তাঁর।


নয়াদিল্লি:  শুক্রবার UPSC ২০২০ সালের সিভিল সার্ভিসের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ পেতেই জানতে পেরেছেন শীর্ষে নাম রয়েছে তাঁর। সাংবাদিকদের জানিয়েছেন, অবহেলিতদের জন্য কাজ করাই তাঁর লক্ষ্য। কেমন ছিল UPSC Topper 2020 শুভম কুমারের যাত্রাপথ ?

এখনও ভুলে যাননি সেই দিনগুলোর কথা। শীর্ষে পৌঁছেও মাটিতে পা পড়ে তাঁর। অকপটে স্বীকার করেন, অন্যান্যদের মতো তিনিও স্বপ্ন দেখতেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) -এ যোগ দেওয়ার। তিনি আর কেউ নন, UPSC Topper 2020 শুভম কুমার। অন্যদের দেশের সেরা চাকরির পরীক্ষা টপকাতে দীর্ঘ সময় লেগে যায়। কেউ তো সারাজীবন পরীক্ষা দিয়েও যোগ দিতে পারেন না ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে। সেখানে তিন বারের প্রচেষ্টায় শিকে ছিঁড়েছে শুভমের।

২৪ বছর বয়সেই এক পরীক্ষার গণ্ডি পেরিয়ে রাতারাতি গুরু দায়িত্বের অধিকারী হয়ে উঠেছেন তিনি। তবে ভুলে যাননি স্বপ্ন পূরণের নেপথ্যের কাহিনী। শুভম জানিয়েছেন, দেশের অবহেলিত ক্ষেত্রের উন্নয়নই তাঁর জীবনের মূল্য লক্ষ্য। বেকারদের হাহাকার বার বার নাড়িয়ে দিয়েছে তাঁর আবেগপ্রবণ মনকে। তাই কর্মসংস্থান বৃদ্ধি ও দেশের গরিবি হঠাও অভিযানের সাক্ষী হতে চান তিনি। তাই বেছে নিয়েছেন IAS-এর পথকে।

কে এই শুভম কুমার ?
পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছেন আইআইটি বম্বের (IIT Bombay)ছাত্র শুভম কুমার। দেশের এই নাম করা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক B Tech (Civil Engineering) করেছেন শুভম। বিহারের কাটিহারের বাসিন্দা শুভম বর্তমানে পুণের ন্যাশনাল অ্যাকাডেমি ফর ডিফেন্স ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট  (NADFM)-এ প্রশিক্ষণ নিচ্ছেন। ২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় সিলেক্ট হওয়াপর পর Indian Defence Accounts Service (IDAS) এ যোগ দেন তিনি।

শুভমের ঠিক পরেই মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন জাগ্রতী অবস্থি। সবার মধ্যে UPSC ২০২০ সালের সিভিল সার্ভিসের ফাইনাল পরীক্ষার নিরিখে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। ভোপালের  MANIT থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B Tech (Electrical Engineering)করেছেন অবস্থি।

UPSC Civil Services Examination 2020
পরীক্ষার ফল বলছে, প্রথম ২৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ১২ জন মহিলার নাম রয়েছে। শুভম কুমারের পর দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাগ্রতী অবস্থি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অঙ্কিতা জৈন, যশ জালুকা ও মমতা যাদব।ইতিমধ্যেই উত্তীর্ণ ৭৬১ জনের নাম নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে পদ খালি হওয়ার ওপরই এদের নিয়োগ স্থির হবে। কমিশন জানিয়েছে, উত্তীর্ণদের মধ্যে ১৫১ জনের নাম অস্থায়ীভাবে নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন :  UPSC ESE 2022 Notification: ২৪৭টি পদে হবে নিয়োগ, ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল UPSC

আরও পড়ুন : Garden Reach Apprentice Recruitment 2021 : কলকাতায় গার্ডেনরিচে ২৫৬ পদে হবে নিয়োগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন

আরও পড়ুন : Chittaranjan Locomotive Recruitment: চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রচুর পদে নিয়োগ, ৩ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget