এক্সপ্লোর

SSC GD Constable Exam 2025: স্টাফ সিলেকশন কমিশনে শুরু হতে চলেছে নতুন নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ?

Jobs And Recruitments: আবেদনকারীদের অতি অবশ্যই ম্যাট্রিক পাশ করতে হবে। অর্থাৎ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

SSC GD Constable Exam 2025: স্টাফ সিলেকশন কমিশন (SSC) ইতিমধ্যেই এসএসডি জিডি কনস্টেবল এক্সাম ২০২৫ (SSD GD Constable Examination 2025) - এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। গত ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা আবেদন করতে চাইছেন তাঁরা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের এবং এসএসএফ- এর কনস্টেবল (জিডি), অসম রাইফেলসের রাইফেলম্যান (জিডি) এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন ২০২৫- এর সিপাই - এইসব পদের জন্য আবেদন জানাতে পারবেন। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৪ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। অনলাইন পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর। কারেকশন উইন্ডো খোলা হবে ৫ নভেম্বর এবং তা বন্ধ হবে ৭ নভেম্বর। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৯,৪৮১। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নেওয়া যাক 

  • বিএসএফ- ১৫,৬৫৪
  • সিআইএসএফ- ৭১৪৫ 
  • সিআরপিএফ- ১১,৫৪১ 
  • এসএসবি- ৮১৯ 
  • আইটিবিপি- ৩০১৭ 
  • এআর- ১২৪৮ 
  • এসএসএফ- ৩৫ 
  • এনসিবি- ২২ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী হওয়া প্রয়োজন, দেখে নিন 

আবেদনকারীদের অতি অবশ্যই ম্যাট্রিক পাশ করতে হবে। অর্থাৎ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের জন্ম ০২/০১/২০০২- এর আগে হলে চলবে না। আর ০১/০১/২০০৭ - এই তারিখের পরে হওয়া যাবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বাছাই করে নেওয়া হবে 

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। তার মাধ্যমেই আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। মোট ৮০টি প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে। প্রতিটি প্রশ্নে থাকবে ২ নম্বর। পরীক্ষা হবে এক ঘণ্টার, অর্থাৎ ৬০ মিনিটের। ইংরেজি, বাংলা, হিন্দি-সহ মোট ১৩টি ভাষায় পরীক্ষা হবে। 

অ্যাপ্লিকেশন ফি 

আবেদনকারীদের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। তবে মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। BHIM UPI, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, Maestro, RuPay ডেবিট কার্ড- এইসবের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। 

আরও পড়ুন- ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে চান ? ২৫০ পদের জন্য আবেদন শুরু এই দিন থেকে 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget