এক্সপ্লোর

IAS Success Story: লাঞ্চটাইমে পড়েই ইউপিএসসিতে প্রথম, IAS প্রদীপের সাফল্যের মন্ত্র কী ?

IAS Pradeep Singh: হরিয়ানার সোনিপাত জেলার বাসিন্দা প্রদীপ সিং ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেছিলেন। কীভাবে এল এই সাফল্য ?

UPSC Success Story: দেশের সবথেকে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে অন্যতম ইউপিএসসি পরীক্ষা। আর এই পরীক্ষায় পাশ করে সফল IAS বা IPS হওয়ার ইচ্ছে লাখ লাখ পরীক্ষার্থীর। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে পরিশ্রম থাকে পরীক্ষার্থীদের তার বিকল্প নেই কিছু। এভাবেই একটা অফিসে চাকরি করে টিফিনের সময় সামান্য অবসরে পড়াশোনা চালিয়েই ইউপিএসসিতে (IAS Success Story) উত্তীর্ণ হয়েছেন প্রদীপ। হরিয়ানার প্রদীপ সিং (IAS Pradeep Singh)। কেমন ছিল তাঁর লড়াই ? কীভাবে এত সাফল্য পেলেন প্রদীপ ?

হরিয়ানার সোনিপাত জেলার বাসিন্দা প্রদীপ সিং ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেছিলেন। স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে এসএসসির জন্য প্রস্তুতি (IAS Success Story) নিতে শুরু করেন তিনি এবং একটি ট্যাক্সের অফিসে চাকরিও পান। কিন্তু তাতে তাঁর মন বসছিল না, সেই থেকেই শুরু হয় ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি।  

প্রদীপ সিংয়ের বাবা সুখবীর সিং ছিলেন পেশায় একজন কৃষক, কিন্তু একইসঙ্গে তেওয়ারি গ্রামের পঞ্চায়েত প্রধানও ছিলেন তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত স্থানীয় সরকারি স্কুল, তারপর শম্ভু দয়াল মডার্ন স্কুল এবং সোনিপত স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন প্রদীপ সিং।  

কাজ করতে করতেই প্রস্তুতি নিয়েছিলেন প্রদীপ সিং। চাকরির সময়, অফিসে যেটুকু সময় পেতেন পরীক্ষার জন্য পড়াশোনা করতেন তিনি। অফিসে বসে বই পড়ার অবসর না পেলেও ইউটিউবে ভিডিয়ো দেখে পড়েছেন তিনি। পরে এক সাক্ষাৎকারে প্রদীপ (IAS Pradeep Singh) জানিয়েছেন যে অফিসে তিনি তাঁর কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতেন যাতে তিনি একটু হলেও পড়ার সময় পান।

প্রদীপ বিশ্বাস করেন যে, ইউপিএসসি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট ছাড়া কোনওভাবেই পাশ করা যায় না। যে দিনগুলিতে অফিসে কাজের চাপ খুব একটা থাকত না, সেদিন সব কাজ আগেভাগে সেরে পড়াশোনা করতেন প্রদীপ। এমনকী তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য সিনিয়রদের থেকে অনুমতি নিয়ে বাড়ি এসে পড়তেন তিনি। অফিসের সহকর্মীরাও তাঁকে যথেষ্ট সাহায্য করতেন সেই সময়।

একবারে সাফল্য আসেনি। পরপর চারবার পরীক্ষা দিয়ে ২০১৯ সালে ইউপিএসসিতে (IAS Success Story) উত্তীর্ণ হন প্রদীপ সিং। সাক্ষাৎকারে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর লক্ষ্য ছিল প্রতিদিন যাতে তিনি টার্গেটেড সিলেবাস কভার করতে পারেন। এই ইউপিএসসি পরীক্ষা ধারাবাহিকতা দাবি করে, কিন্তু তারপরেও কোনও কোচিং না নিয়ে অফিস সামলে কাজ সামলে নিরন্তর পড়াশোনা চালিয়ে যাওয়াই সাফল্য এনে দিয়েছে প্রদীপকে।

আরও পড়ুন: Jobs And Recruitments: ইউপিএসসি- র মাধ্যমে মেডিক্যাল অফিসার- সহ একাধিক পদে নিয়োগ, মোট শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget