এক্সপ্লোর

Success Story: পরপর ৪ বার ব্যর্থ, তবু হাল ছাড়েননি- ১ বছর বিরতি নিয়েই কীভাবে সফল IAS তৃপ্তি ?

Success Story Tripti Kalhans: চারবার ব্যর্থ হওয়ার পরেও দমে যাননি তিনি। হাল না ছেড়ে প্রস্তুতির স্ট্রাটেজি বদলেছেন। মাঝে এক বছর বিরতি নিয়ে নিজের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছিলেন তৃপ্তি।

IAS Tripti Kalhans: তৃপ্তি কলহাঁস (Tripti Kalhans) উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা। স্কুলে পড়ার সময় থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন সফল সরকারি কর্মকর্তা হবেন। কিন্তু সেই সময় তিনি জানতেন না যে তাঁর এই ইউপিএসসির (UPSC Exam) যাত্রাপথ কতটা কঠিন হয়ে উঠবে। এই কঠিনতম পরীক্ষায় একবার বা দুবার ব্যর্থ হওয়ার পরেই সাধারণত পরীক্ষার্থীরা অন্য বিকল্পের সন্ধান করেন, কিন্তু তৃপ্তি ইউপিএসসি (Success Story) ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। তাই চারবার ব্যর্থ হওয়ার পরেও দমে যাননি তিনি। হাল না ছেড়ে প্রস্তুতির স্ট্রাটেজি বদলেছেন।

কোনও কিছু করার দৃঢ় ইচ্ছে, কঠোর মনোবল থাকলে সেই ক্ষেত্রে সাফল্য অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তৃপ্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আইএএস হওয়ার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। যাত্রাপথ সহজ ছিল না। কিন্তু কোনও বাধাকেই তিনি পাত্তা দেননি। প্রতিটি বাধা পেরিয়ে জয়লাভ করেছেন তিনি। তাঁর সাফল্যের কাহিনি অনুপ্রাণিত করবে অন্য ইউপিএসসি উৎসাহীদেরও।

দ্বাদশ শ্রেণি পাশ করার পরে দিল্লিতে চলে আসেন তৃপ্তি। সেখানে ২০১৭ সালে দিল্লির কমলা নেহেরু কলেজ থেকে বি-কম অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপরে নিজেই সেলফ-স্টাডির মাধ্যমে শুরু করেন ইউপিএসসির পড়া। তবে প্রথম তিনবার প্রিলিমস পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি তৃপ্তি (Tripti Kalhans)। ছোটবেলায় দেখা স্বপ্ন ভেঙে যাচ্ছিল। আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন ক্রমেই, কিন্তু সেই তিনিই আবার নিজেকে ধরে রেখে ফের লড়াই চালিয়ে গিয়েছেন। তবে একসময় পরিবারের লোকজনও তাঁকে চাপ (Success Story) দিতে থাকে। চতুর্থ প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরে আরও ভেঙে পড়েন তিনি। ২০২২ সালে পরীক্ষা দেননি তৃপ্তি। এক বছরের বিরতি নিয়ে নতুন উদ্যমে আবার ২০২৩ সালে শেষ অ্যাটেম্পট দিতে বসেন। এই ২০২২ সালের পরীক্ষা না দেওয়াটাই তাঁর জীবনে সবথেকে বড় সিদ্ধান্ত ছিল।

মাত্র এক বছরের বিরতিতেই নিজের হৃত আত্মবিশ্বাস আবার ফিরে পেয়েছেন তৃপ্তি। ২০২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯ র‍্যাঙ্ক অর্জন করেন তৃপ্তি। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছেন যে জীবনে যখন কোনও ভাল দিন আসে, তখন বোঝা যায় ঈশ্বর তাঁকে কেন এত কষ্ট দিলেন। তাই তিনি উৎসাহী পরীক্ষার্থীদের তাই শান্তভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার উপদেশ দিয়েছেন এবং কঠোর পরিশ্রমের উপরেই জোর দিয়েছেন।  

আরও পড়ুন: Recruitment News: স্নাতক পাশেই মিলবে এই চাকরি, ৮০ হাজার পর্যন্ত মিলবে বেতন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget