এক্সপ্লোর

সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় জেএনইউকে পিছনে ফেলে প্রথম স্থানে জামিয়া

৯০ শতাংশ স্কোর করে সবার উপরে জামিয়া,তারপর ৮৩ শতাংশ স্কোর করে দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের রাজীব গাঁধী বিশ্ববিদ্যালয়।যথাক্রমে ৮২ ও ৭৮ শতাংশ স্কোর করে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধিতার জন্য কয়েক মাস আগে আলোচনার কেন্দ্রে চলে এসেছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। দেশের বিশ্ববিদ্যালয়ের সেরা তালিকায় তারই স্থান হয়েছে শীর্ষে। তালিকাটি প্রস্তুত করেছে দেশের শিক্ষামন্ত্রক। ৯০ শতাংশ স্কোর করে সবার উপরে জামিয়া,তারপর ৮৩ শতাংশ স্কোর করে দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের রাজীব গাঁধী বিশ্ববিদ্যালয়।যথাক্রমে ৮২ ও ৭৮ শতাংশ স্কোর করে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ২০১৯-২০ সালে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে মউ স্বাক্ষরিত হয় কিছু শর্তের ভিত্তিতে। ইউজিসি ও এমএইচআরডি নির্ধারিত পঠন-পাঠনের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলিকে বিচারের মাপকাঠি তৈরি করা হয়। জামিয়াই প্রথম বিশ্ববিদ্যালয় যারা ২০১৭ সালে এই মউ প্রথমবারের জন্য স্বাক্ষর করে।বিশ্ববিদ্যালয়ে পঠনরত আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর, পিএইচডি, এম ফিল অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংখ্যা,তাঁদের কাজ বা গবেষণার মান ইত্যাদি বিচার করা হয়েছে তালিকা প্রস্তুতির সময়। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা, অন্য রাজ্য এবং অন্য দেশ থেকে আসা ছাত্রদের সংখ্যার শতাংশও স্কোর গড়তে সাহায্য করেছে। আবার শিক্ষক-ছাত্র সম্পর্ক, শিক্ষকের শূন্যপদ, ভিজিটিং অধ্যাপক ইত্যাদিও বিচার করা হয়েছে। পাশাপাশি, ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে নেট কিংবা গেট-এর মতো পরীক্ষাগুলিতে কতজন সুযোগ পেয়েছেন তাও বিবেচনায় আনা হয়েছে। জানা যাচ্ছে, পরিচালন দক্ষতা, অর্থের সঠিক ব্যবহার এবং কিছু কো-কারিকুলার ও এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতেও অনেকখানি বেশি স্কোর করেছে জামিয়া। এইআইআরএফ, এনএএসি ইত্যাদি দেশি ও আন্তর্জাতিক তালিকায়ও ভাল জায়গায় আছে জামিয়া। ভাইস-চ্যান্সেলর নাজমা আখতার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাফল্যে তাঁরা অত্যন্ত খুশি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
UPSC Success Story: ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget