এক্সপ্লোর

UGC NET 2024: ইউজিসি নেট দেওয়া যাবে এই নতুন বিষয়েও, ডিসেম্বরেই পাবেন সুযোগ- প্রকাশ্যে সিলেবাসও

UGC NET December 2024: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরের নেটে এবারে থেকে আয়ুর্বেদ জীববিদ্যা বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে।

UGC NET December 2024: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্প্রতি একটি নতুন বিষয়ের উপর ইউজিসি নেট নেওয়ার কথা ঘোষণা করেছে। এই ডিসেম্বর মাসে যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আয়োজিত হতে চলেছে, সেখানে জুড়ে গিয়েছে একটি নতুন বিষয় (UGC NET 2024)। আগ্রহী প্রার্থীরা চাইলে এই নতুন বিষয়ে ইউজিসি নেট দেওয়ার জন্য আবেদন করতে পারেন ডিসেম্বর মাসের পরীক্ষা থেকেই। পাওয়া যাবে আবেদনপত্র এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC NET December 2024) ওয়েবসাইটে এই নতুন বিষয়ের সিলেবাসও প্রকাশ করা হয়েছে। কী সেই বিষয় ?

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরের নেটে এবারে থেকে আয়ুর্বেদ জীববিদ্যা বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে। ইন্টারডিসিপ্লিনারি চর্চা বাড়ানোর জন্য, ভারতের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের চর্চার উপর জোর দিতে এই বিষয়টিকে ইউজিসি নেটের অধীনে আনা হয়েছে। এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তি জানিয়েছে ইউজিসি।

ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন সংযুক্ত বিষয়ের বিস্তারিত সিলেবাসও আপলোড করা হয়েছে। ugcnetonline.in ওয়েবসাইটে গেলে সহজেই এই বিষয়ের উপর পাঠ্যসূচি জানা যাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'বিগত ২৫ জুন ২০২৪ ইউজিসির বিশেষজ্ঞ কমিটির ৫৮১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ডিসেম্বর ২০২৪-এর নেট থেকে আয়ুর্বেদ জীববিদ্যাকে একটি নতুন বিষয় হিসেবে যুক্ত করা হবে।' এই বছর জুন মাসেই ইউজিসি বিপর্যয় মোকাবিলাকেও একটি নতুন অতিরিক্ত বিষয় হিসেবে সংযুক্ত করেছে বিষয় তালিকায়। বছরে দুবার করে নেট আয়োজন করে ইউজিসি, একটি হয় জুন মাসে এবং অপরটি ডিসেম্বরে।   

এর আগে এই বছরের জুন মাসে প্রথম পরীক্ষাটি হয়ে গিয়েছে যার ফলাফল প্রকাশ পেয়েছিল ১৭ অক্টোবর। ইউজিসি এবং এনটিএর ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ পেয়েছিল। বিষয়ভিত্তিক এবং ক্যাটাগরিভিত্তিক কাট অফ নম্বরও প্রকাশ পেয়েছিল এই ফলাফলের মধ্যে। ugcnet.nta.ac.in-এ গিয়ে আপনি সহজেই সেই ফলাফল দেখে নিতে পারবেন।

এই আয়ুর্বেদ জীববিদ্যার মধ্যে পাঠ্যসূচিতে রাখা হয়েছে মোট ১০টি অধ্যায়। সেগুলি হল –

১. আয়ুর্বেদের ইতিহাস ও বিকাশ

২. আয়ুর্বেদের দর্শন ও প্রাথমিক নীতিসমূহ

৩. শরীর রচনা ও ক্রিয়া

৪. পদার্থ বিজ্ঞান ও দ্রব্য বিজ্ঞান

৫. রসশাস্ত্র, ভেষজ কল্পনা এবং আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া

৬. রোগ জীববিদ্যা, মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি

৭. জেনেটিক্স, আয়ুর্জিনোমিক্স, কোশ ও আণবিক জীববিদ্যা

৮. শারীরবিদ্যা, জৈব রসায়ন, ন্যানোটেকনোলজি

৯. বায়োডাইভারসিটি, এনভায়রনমেন্টাল হেলথ, আইপিআর এবং অন্ত্রপ্রণরশিপ

১০. রিসার্চ মেথডোলজি, বায়োস্ট্যাটিক্স, আয়ুর্বেদ ইনফরমেটিক্স

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jobs in America: এই দেশগুলির ডিগ্রি থাকলে চাকরি হবে না আমেরিকায় ! কী নিয়ম রয়েছে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget