এক্সপ্লোর

UGC NET 2024: জুন মাসের NET দেবেন ? কীভাবে করবেন আবেদন, খুঁটিনাটি

UGC NET Registration: ২১ এপ্রিল থেকেই চালু হয়ে গিয়েছে ইউজিসি নেট পরীক্ষার (UGC NET 2024) রেজিস্ট্রেশন। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত।

UGC NET Registration: সহকারী অধ্যাপক এবং রিসার্চ ফেলো নিয়োগ করা হয় ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে। এই বছর প্রথম নেট পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হল আজ থেকে। জুন মাসের এই ইউজিসি নেট ২০২৪-এ যারা বসতে চান, তাঁদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন (UGC NET 2024) করিয়ে নিতে হবে নির্দিষ্ট দিনের মধ্যেই। বিগত বছরের রীতি মেনে এই বছরও জুন সাইকেলের নেট পরীক্ষার ফর্ম ফিলাপ তথা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হল এপ্রিল মাস থেকেই। ২৭ মার্চ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই আগে থেকে জানিয়েছিল ইউজিসি কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ তারিখ চোখ বুলিয়ে নিন

২১ এপ্রিল থেকেই চালু হয়ে গিয়েছে ইউজিসি নেট পরীক্ষার (UGC NET 2024) রেজিস্ট্রেশন। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত। ১১ মে পর্যন্ত এই পরীক্ষার আবেদনের ফি জমা দেওয়া যাবে। আবেদনের সময় কোনও ভুল হয়ে থাকলে পরীক্ষার্থীরা আগামী ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে সেই ভুল সংশোধন করতে পারবেন ওয়েবসাইট থেকেই। আবেদনের ফি কেবলমাত্র অনলাইনেই জমা করা যাবে।

কবে হবে পরীক্ষা

ইউজিসি নেটের (UGC NET 2024) বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে আগামী ১৬ জুন ২০২৪ হবে আয়োজিত হবে ইউজিসি নেট পরীক্ষা। বছরে দু'বার করে এই পরীক্ষা হয়। একবার জুন মাসে এবং একবার ডিসেম্বর মাসে। ২০২৪ সালে প্রথম নেট পরীক্ষার সূচি প্রকাশিত হল, রেজিস্ট্রেশনও শুরু হল। এই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা সহকারী অধ্যাপক, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং পিএইচডিতে ভর্তির জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

পরীক্ষা পদ্ধতি

মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে ইউজিসি নেট ২০২৪-এ। পরীক্ষা হবে পেন-পেপার মোডে, ওএমআর শিটে। সিবিটি মোডে এবার পরীক্ষা নেওয়া হচ্ছে না। সম্পূর্ণ পরীক্ষায় থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং পরীক্ষা হবে একটানা, বিরতি ছাড়া।

আবেদনের ফি

ইউজিসি নেট পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি হিসেবে দিতে হবে ১১৫০ টাকা। অন্যদিকে SC/ST বা তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য আবেদনের ফি রাখা হয়েছে ৩২৫ টাকা।

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: UPSC Results 2023: UPSC জয় করে সোজা বাবার অফিসে, খুশির খবর দিতেই... দেখুন সেই আবেগঘন ভিডিয়ো

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget