এক্সপ্লোর

UGC NET 2024: ডিসেম্বরের নেট দেবেন ? শুরু হল রেজিস্ট্রেশন, কবে হবে পরীক্ষা ?

UGC NET December 2024: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষার আবেদন। ১১ ডিসেম্বরের মধ্যে করতে হবে টাকা জমা। ১১ ডিসেম্বর রাত্রি ১১.৫০ পর্যন্ত করা যাবে পেমেন্ট।

UGC NET: ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওরফে এনটিএ গতকালই চালু করেছে ডিসেম্বর মাসের ইউজিসি নেটের পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শুরু হয়েছে রেজিস্ট্রেশন। আগ্রহী প্রার্থীরা ইউজিসির ওয়েবসাইট অথবা এনটিএর ওয়েবসাইটে গিয়ে সহজেই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। ugcnet.nta.ac.in ওয়েবসাইট থেকে করতে হবে আবেদন। শুধু আবেদনই (UGC NET 2024) নয়, এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যই পাওয়া যাবে এই ওয়েবসাইটে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আবেদন। তবে ডিসেম্বরে এই নেট হওয়ার কথা থাকলেও এই বছর ডিসেম্বর সার্কলের পরীক্ষা (UGC NET December 2024) হবে জানুয়ারি মাসে। সেই পরীক্ষার সূচিও প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA NET 2024)। দেখে নিন গুরুত্বপূর্ণ দিনগুলি এক নজরে।

ডিসেম্বর সার্কলের পরীক্ষা কবে হবে

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষার আবেদনের প্রক্রিয়া। ১১ ডিসেম্বরের মধ্যে করতে হবে টাকা জমা। ১১ ডিসেম্বর রাত্রি ১১টা ৫০ মিনিট পর্যন্ত করা যাবে অনলাইন পেমেন্ট। আগামী ১২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে কারেকশন উইন্ডো। তারপরে ২০২৫ সালের শুরুতে ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে ইউজিসি নেট। কোন বিষয়ের পরীক্ষা কবে হবে তা যদিও এখনও জানানো হয়নি।

আবেদনের ফি কত

ইউজিসি নেটের ডিসেম্বর সার্কলের পরীক্ষায় আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থীকে আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে ১১৫০ টাকা এবং বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনের ফি ৩২৫ টাকা। তবে ইডব্লিউএস এবং ওবিসি এনসিএল প্রার্থীদের দিতে হবে ৬০০ টাকা।

কীভাবে করা যাবে আবেদন

প্রথমেই ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ যেতে হবে প্রার্থীদের। তারপর সেখান থেকে ক্লিক করতে হবে রেজিস্টার বা লগ ইন বাটনে।

এরপর একটি নতুন লিঙ্ক খুলে যাবে এবং সেখান থেকে ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশন বাটনে।

নিজের সমস্ত তথ্য বসিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে একটি আইডি পাবেন।

সেই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আবার নিজের প্রোফাইল খুলে আবেদন সম্পূর্ণ করতে হবে।

যতক্ষণ না আপনি আবেদনের ফি জমা করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আবেদন সম্পূর্ণ হবে না।

এখনও পর্যন্ত কোন শহরে আপনার সিট পড়বে তা জানানো হয়নি। পরে যখন সিটি স্লিপ বা হল টিকিট প্রকাশ পাবে সেখানেই আপনি জানতে পারবেন আপনার পরীক্ষাকেন্দ্র এবং পরীক্ষার দিনক্ষণের ব্যাপারে।

আরও পড়ুন: JEE Advanced: জয়েন্ট এন্ট্রান্সের নিয়মে বড় বদল, ২০২৩-এ দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা হারাবেন এই সুযোগ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Bank Jobs : স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক
স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক
Success Story: ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর

ভিডিও

Howrah News: মুদির দোকান থেকে তোলাবাজির টাকা না দেওয়ায় বেধরক মারধর, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ
CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget