এক্সপ্লোর

UGC NET: ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকলেই পিএইচডিতে আবেদন ! দিতে পারবেন NET- কী জানালেন UGC চেয়ারম্যান ?

UGC Guideline: এখনও পর্যন্ত নিয়ম আছে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) দেওয়ার জন্য প্রার্থীকে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হয়। তবে এবার নতুন শিক্ষানীতিতে সেই নিয়ম বদলে যাচ্ছে।

Jagadesh Kumar: সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার (UGC Chairman Jagadesh Kumar) জানিয়েছেন যে, এবার থেকে নতুন শিক্ষানীতির অধীনে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ৪ বছরের স্নাতক ডিগ্রি পাশ করবেন, তারাও NET পরীক্ষায় (UGC NET) বসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং পিএইচডির আবেদনও করতে পারবেন। জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে বা এই ফেলোশিপ ছাড়াই পিএইচডিতে আবেদন করার জন্য প্রার্থীদের ৪ বছরের স্নাতক কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর বা তাঁর সমমানের গ্রেড পেতে হবে।

কী জানালেন ইউজিসির চেয়ারম্যান

এখনও পর্যন্ত নিয়ম আছে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) দেওয়ার জন্য প্রার্থীকে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হয়। তবে এবার নতুন শিক্ষানীতিতে সেই নিয়ম বদলে যাচ্ছে। সংবাদসংস্থা পিটিআইকে ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার (UGC Chairman Jagadesh Kumar) জানিয়েছেন যে, ৪ বছরের স্নাতক ডিগ্রি আছে যে সমস্ত প্রার্থীদের, তাঁরা এবার থেকে সরাসরি পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। এমনকী তাঁরা NET পরীক্ষাতেও বসতে পারবেন। এর জন্য স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে না।

বিশেষ সুবিধে দেওয়া হবে

এক্ষেত্রে আরও সুবিধে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য। যে বিষয় নিয়ে তাঁরা স্নাতক উত্তীর্ণ হয়েছেন, শুধু যে সেই বিষয়েই পিএইচডি করা যাবে তা নয়, অন্য যে কোনও পছন্দসই বিষয়ের উপর পিএইচডি করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

কত শতাংশ নম্বর পেতে হবে

জগদীশ কুমার (UGC Chairman Jagadesh Kumar) এও বলেছেন, পিএইচডিতে আবেদন করার জন্য যোগ্য হতে গেলে প্রার্থীকে ৪ বছরের স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর বা যে বিশ্ববিদ্যালয়ে গ্রেড সিস্টেমে মূল্যায়ন করা হয়, সেখানে সমমানের গ্রেড পেয়ে থাকতে হবে। তবে ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী এক্ষেত্রে কিছু ছাড় রয়েছে সংরক্ষিত প্রার্থীদের জন্য।

নম্বরের ক্ষেত্রে ছাড় রয়েছে এই প্রার্থীদের

SC, ST, OBC, বিশেষভাবে সক্ষম, EWS ক্যাটাগরির প্রার্থীদের ৫ শতাংশ নম্বরের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ প্রার্থীদের যোগ্যতা নির্ণায়ক নম্বর যেখানে ৭৫ শতাংশ, সেখানে উক্ত প্রার্থীরা ৭০ শতাংশ নম্বর পেলেই পিএইচডিতে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Madhyamik Result 2024: কবে বেরোচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল? দেখবেন কীভাবে? কবে পাবেন মার্কশিট?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget