এক্সপ্লোর

UGC Rule: কম সময়েই মিলবে স্নাতক ডিগ্রি ! চটজলদি কোর্স শেষের জন্য কী নিয়ম আনছে ইউজিসি ?

UGC Guidelines: আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে ছাত্র-ছাত্রীরা ৩ বছরের স্নাতক ডিগ্রি কোর্স সহজেই আড়াই বছরে সম্পন্ন করতে পারবেন এবং ৪ বছরের ডিগ্রি কোর্স শেষ করা যাবে ৩ বছরের মধ্যে।

UGC New Policy:  সম্প্রতি চেন্নাইতে একটি অনুষ্ঠানে এসে ইউজিসির প্রধান তথা চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC New Rule) এখন থেকে ছাত্র-ছাত্রীদের যাতে আরও কম সময়ে স্নাতকের ডিগ্রি দেওয়া যায়, তা নিয়ে চিন্তা ভাবনা করছে। এই স্নাতক ডিগ্রি এখন ৩ বছরের জায়গায় ২ বছরেই মিলবে ছাত্রদের। কী নিয়ম আসতে চলেছে ?  

আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে ছাত্র-ছাত্রীরা ৩ বছরের স্নাতক ডিগ্রি কোর্স সহজেই আড়াই বছরে সম্পন্ন করতে পারবেন এবং ৪ বছরের ডিগ্রি কোর্স শেষ করা যাবে ৩ বছরের মধ্যে। ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, পড়ুয়ারা যাতে নিজের গতিতে পড়াশোনা করতে পারে তাই নতুন নিয়ম আনতে চলেছে ইউজিসি। তবে কোনো ছাত্র যদি ৩ বছরের স্নাতক ডিগ্রি কোর্স ৪ বছর ধরে পড়তে চান, তাহলেও তাঁকে সেই সুবিধে দেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর উদ্বোধনের একটি অনুষ্ঠানে তিনি বলেন, সক্ষম পড়ুয়ারা তিন বছরের কম সময়েই এই ডিগ্রি শেষ করতে পারবেন।

মিলবে বিরতিও

ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন পড়ুয়ারা ৬ মাস থেকে ১ বছরের সময় পাবেন বিরতি হিসেবে। এমনকী তারা যদি ধীর গতিতে পড়তে চান, সেই সুবিধেও থাকবে। এই কোর্স চলাকালীন চাইলেই একজন ছাত্র-ছাত্রী বিরতি নিতে পারেন। পরে সুযোগ হলে আবার ফিরে এসে একই কোর্স চালিয়ে যেতে পারেন। এই কোর্সে বহুমুখী প্রবেশ ও প্রস্থানের পথ থাকবে। এভাবে ইউজিসি চাইছে এই স্নাতক কোর্সকে অনেক বেশি ফ্লেক্সিবল করে তুলতে।

ছাত্র-ছাত্রীদের পছন্দ প্রাধান্য পাবে

প্রতিটি বিষয় নিয়ে স্নাতক পড়তে আসা ছেলেমেয়েরা এই নীতি থেকে সুবিধে পাবেন। যদি কোনো ছাত্র-ছাত্রী ২ বছরের মধ্যে ক্রেডিট স্কোর সম্পন্ন করে, তার পক্ষে ৩ বছর এবং ৫ বছরের জন্য ডিগ্রি করতে পারবেন। মেধাবী নয়, এমন পড়ুয়ারা চাইলে ৫ বছর পর্যন্ত সময় নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে পারেন। ফলে ছাত্র-ছাত্রীদের পক্ষে কত বছরে তারা এই কোর্স শেষ করবেন সেই ইচ্ছের প্রাধান্য থাকবে।

সহজ করতে হবে সিস্টেম

একইসঙ্গে সময়সীমা বেছে নেওয়ার পরে তা আবার পাল্টানোও যাবে। ইউজিসির মূল লক্ষ্য হল উচ্চশিক্ষার জগতকে পড়ুয়াদের কাছে সহজসাধ্য করে তোলা। এর মাধ্যমে আরও বেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জগতে আসবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment News: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৫২৬ পদে নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget