এক্সপ্লোর

Success Story: সীমান্তে লেগেছিল শত্রুর গুলি, তিনিই UPSC-তে সফল! জানুন প্রাক্তন সেনাকর্তার আমলা হওয়ার কাহিনী

UPSC Success Story: নীতীশ কুমার সিং, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ও ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত মেজর। জানুন তাঁর UPSC-তে সাফল্যের কাহিনী।

কলকাতা: সাফল্য, এই শব্দটা খুব ছোটো হলেও, এটি পেতে যে 'কসরত' করতে হয় তা বলে প্রকাশ করা যায় না। যে করে একমাত্র সে অনুভব করতে পারে তার পেছনের গল্প ও কষ্টটা। কিন্তু এমন কিছু সাফল্যের গল্প থাকে যা অন্যকেও তার লক্ষে পৌঁছতে সাহায্য করে। তেমনই একজন বীর যোদ্ধার কথা আজ আমরা পড়বো, যার গল্প আপনাকেও ভাবিত করে তুলবে। তাঁর কাহিনীগুলো শুধু সাহসিকতার পাতায় লিখিত নয়, বরং হার না মানা কিছু লড়াই, জেদ ও সাফল্যের বিজয়গাঁথা।

নাম, নীতীশ কুমার সিং। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ও ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত মেজর। ভারতীয় সেনার একজন সাহসী অফিসারও ছিলেন তিনি। একটা সময় দেশের হয়ে কাশ্মীরে জঙ্গিদের দমন করেছিলেন নীতিশ। অবসরের পরও নতুন কিছু করার তাগিদে ফের শুরু করেন লড়াই। হার মানেননি। আজ তিনি সফল। তার এই সফলতার গল্পে মজে গোটা বিশ্বের মানুষ।

একসময় দেশ সেবার জন্য যুক্ত হয়েছিলেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে। কিন্তু অবসরের পরেও ফের দেশ সেবায় নিজেকে যুক্ত রাখতে বেছে নিলেন অন্য পথ। শুধু কাজের পদ্ধতি বদলেছে। ২০২৫ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দেন তিনি। পরীক্ষায় ৩০৫ তম স্থান অর্জন করেন। আর এখানেই বদলে যায় জীবন। আজ তিনি দেশের আমলা হতে চলেছেন। 

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ - 

নীতীশ কুমার সিং-এর বাড়ি বিহারের বেগুসরাই জেলার শামহো ব্লকের বিজুলিয়া গ্রামে। যেখানে বড় কিছু হয়ে ওঠার স্বপ্ন দেখাও বিলাসিতা। সেই জায়গা থেকে তিনি লড়াই শুরু করেন, ছোট্টো এই গ্রাম থেকে সোজা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেন মেজর নীতীশ কুমার (অবসরপ্রাপ্ত)। এটাই ছিল তাঁর দেশ সেবার প্রথম ও প্রধান পদক্ষেপ। প্রথম পোস্টিং পেয়েছিলেন কাশ্মীরে শোপিয়ানে। ২০১৭ সালে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে একটি অভিযান চালানোর সময় গুরুতর আহত হয়েছিলেন। 

UPSC-তে চাকরির ভাবনা -

সেনা থেকে অবসর গ্রহণ করার পর সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। আমরা সকলেই জানি, UPSC পাশ করা খুব সহজ নয়। এটি এমন একটি পরীক্ষা, যাতে প্রয়োজন অদম্য ইচ্ছা শক্তি ও ধৈর্য। কিন্তু সেনাবাহিনীতে কাজ করার দৌলতে তৈরি হওয়া শৃঙ্খলা তাঁর বহু কাজে লেগেছে। সেনাবাহিনীর যে নিষ্ঠা এবং পরিশ্রম তাঁকে সীমান্তে লড়াই করতে শিখিয়েছিল, সেটাই UPSC-র প্রস্তুতিতে কাজে লেগেছে। ভারতীয় সেনার এই অবসরপ্রাপ্ত অফিসার ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০৫ তম স্থান অর্জন করেন। নীতীশ কুমার সিং লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে (LBSNAA) যোগ দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন। LBSNAA-তে দেশের ফিউচার অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget