এক্সপ্লোর

WB Madhyamik Result 2021:করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত, জানাল পর্ষদ

করোনা আবহে গতবারের মতো এবারও আগামী বছরের পরীক্ষার সূচি জানাল না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

কলকাতা: সাধারণত প্রতি বছর মাধ্যমিকের ফল ঘোষণার দিনই পরবর্তী বছরের পরীক্ষার সূচি জানিয়ে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু তা ছিল কোভিড-পূর্ব পর্বের।  কিন্তু গত বছরও ছিল করোনা অতিমারীর দাপট। সেজন্য গত বছর পরীক্ষার ফল ঘোষণার দিন পরবর্তী বছরের মাধ্যমিকের সূচি ঘোষণা করা হয়নি। তার আগের বছরও অবশ্য এই প্রথায় ছেদ পড়েছিল। তবে সপ্তাহ দুয়েক পরেই পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল।

করোনা আবহে গতবারের মতো এবারও আগামী বছরের পরীক্ষার সূচি জানাল না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, করোনা অতিমারীর পর্ব পেরিয়ে স্বাভাবিক বাতাবরণ ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের পরীক্ষা কোনওমতে হলেও এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষাই হয়নি। মূল্যায়ণের ভিত্তিতে এবারের ফল প্রকাশিত হয়েছে মাধ্যমিকের। গত বছরও স্বাভাবিক সময়ের থেকে অনেকটা দেরি করে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল। 

করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিত হয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে। গত বছর দেশে জারি হয়েছিল দীর্ঘ লকডাউন। এ বছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্যের মতো এ রাজ্যেও জারি রয়েছে বিধিনিষেধ। চলছে করোনার টিকাকরনও।     সংক্রমণ কিছুটা কমলেও এখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় স্কুলে পঠন-পাঠন ফের কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে আগামী বছর পরীক্ষা হলে কীভাবে হবে এবং কবে হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।  

 

এদিন সাংবাদিক সম্মেলন করে এ বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এক প্রশ্নের জবাবে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ বারের মাধ্যমিকে  পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এ বছর উত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। প্রথম হয়েছেন ৭৯ জন। সকলের প্রাপ্ত নম্বর ৬৯৭। জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 
এবিপি আনন্দর ওয়েবসাইট wb10.abplive.com মারফত জানা যাচ্ছে ফল। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০  লক্ষ ৭৯ হাজার ৭৪৯। তাঁরা সবাই পাস করেছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ছাত্রীর সংখ্যা ছিল দেড় লক্ষের বেশি। পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে।  সব মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।  

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget