এক্সপ্লোর

WB TET: আজীবন বৈধ TET সার্টিফিকেট দিচ্ছে SSC, পুরনো বিজ্ঞপ্তিতে সংশোধন ? কবে, কীভাবে পাবেন

WB TET 2011 Lifetime Validation: বিগত ১৮ জুন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 'আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ২০১১ সালের টেটের লাইফটাইম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে।

TET 2024 Certificate: আগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়মে উচ্চ প্রাথমিক টেট পাশের (WB TET) বৈধতা থাকত ৭ বছর। গত বছর সেই বৈধতা সাত বছর থেকে বাড়িয়ে আজীবন করে দেওয়া হয়। ২০২৩ সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) বিজ্ঞপ্তি জারি করে এবং তাদের অনুসরণে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনও (SSC) উচ্চ-প্রাথমিকের টেট পরীক্ষার বৈধতা আজীবনের জন্য ধার্য করে। এবার সেই আজীবন বৈধ TET সার্টিফিকেট (WB TET Lifetime Certificate) দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কবে, কীভাবে পাবেন সেই সার্টিফিকেট ? কীভাবেই বা আবেদন করবেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ?

বিগত ১৮ জুন মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 'আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ২০১১ সালের টেটের লাইফটাইম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। সমস্ত কর্মদিবসে দুপুর ২টো পর্যন্ত এই আবেদন গৃহীত হবে। সেই মর্মে পুনর্বিবেচিত বৈধ সার্টিফিকেট দেওয়ার একটি সময়সূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনের তরফ থেকে এই সার্টিফিকেট বিতরণ করা হবে। প্রার্থীদের সার্টিফিকেট সংগ্রহ করার জন্য নির্ধারিত দিনের অন্তত ৭ দিন আগে জানানো হবে।

এই পুনর্বিবেচিত বৈধ সার্টিফিকেট কলকাতার সল্টলেকের আচার্য সদন থেকে পাওয়া যাবে। এক্ষেত্রে সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য পৃথক সময়সূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

কবে, কারা আবেদন করতে পারবেন

১৯.০৬.২০২৪ থেকে ২১.০৬.২০২৪ পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য

২৪.০৬.২০২৪ থেকে ২৮.০৬.২০২৪ পর্যন্ত শুধুমাত্র উত্তর ও পূর্ব অংশের প্রার্থীদের জন্য

০১.০৭.২০২৪ থেকে ০৫.০৭.২০২৪ পর্যন্ত পশ্চিম ও দক্ষিণ অংশের প্রার্থীদের জন্য

০৮.০৭.২০২৪ থেকে ১২.০৭.২০২৪ পর্যন্ত উত্তর ও দক্ষিণ-পূর্ব অংশের প্রার্থীদের জন্য

১৫.০৭.২০২৪ থেকে ১৯.০৭.২০২৪ পর্যন্ত পূর্ব ও পশ্চিমাংশের প্রার্থীদের জন্য

২২.০৭.২০২৪ থেকে ২৬.০৭.২০২৪ পর্যন্ত দক্ষিণ পূর্ব ও দক্ষিণাংশের প্রার্থীদের জন্য

২৯.০৭.২০২৪ থেকে ৩১.০৭.২০২৪ পর্যন্ত সমস্ত অংশের প্রার্থীদের জন্য

এছাড়াও প্রার্থীরা চাইলে নিচের সময়সূচি অনুযায়ী আঞ্চলিক দফতরে তাদের আবেদন জমা করতে এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন। ১৫ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৪-এর মধ্যে এই দফতরে আবেদন করা যাবে।

উত্তরাঞ্চলীয় দফতর মালদায়

পশ্চিমাঞ্চলীয় দফতর বাঁকুড়ায়

পূর্বাঞ্চলীয় দফতর বর্ধমানে

দক্ষিণাঞ্চলীয় দফতর কলকাতায়

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দফতর বারাসতে

আরও পড়ুন: West Bengal College Admission: কলেজে ভর্তিতে অভিন্ন পোর্টাল, কতগুলি কোর্সে করতে পারবেন আবেদন ? ফি কি লাগবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget