এক্সপ্লোর

WBJEE : রাজ্য জয়েন্ট এন্ট্রাসের সিট কোথায় পড়েছে ? প্রকাশ্যে অ্যাডমিট, কীভাবে ডাউনলোড করবেন ?

WBJEE Admit Download: গতকাল ১৮ এপ্রিলই জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল সাইটে প্রকাশ পেয়েছে এই অ্যাডমিট কার্ড যার মাধ্যমে সমস্ত পরীক্ষার্থীরা জানতে পারবেন জয়েন্ট পরীক্ষার সিট কোথায় পড়েছে তাঁদের।

WBJEE Admit: ২০২৪ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড এবার প্রকাশ পেল। গতকাল ১৮ এপ্রিলই জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল সাইটে প্রকাশ পেয়েছে এই অ্যাডমিট কার্ড যার মাধ্যমে সমস্ত পরীক্ষার্থীরা জানতে পারবেন জয়েন্ট পরীক্ষার (WBJEE 2024) সিট কোথায় পড়েছে তাঁদের। অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীরা এই অ্যাডমিট কার্ড (WBJEE Admit Card) ডাউনলোড করে নিতে পারেন।

কতদিন পর্যন্ত ডাউনলোড করা যাবে

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাঁদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে, এই অ্যাডমিট কার্ড (WBJEE 2024) সহজেই ডাউনলোড করা যাবে ১৮ এপ্রিল ২০২৪ থেকে। নিজেদের পরীক্ষাকেন্দ্র জানতে পরীক্ষার্থীরা আগামী ২৮ এপ্রিল দুপুর ২টো পর্যন্ত ডাউনলোড করতে পারবেন এই অ্যাডমিট কার্ড।

ভুল থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ

এই অ্যাডমিট কার্ড ভালভাবে পর্যবেক্ষণ করতে হবে পরীক্ষার্থীদের এবং কোনও ভুল চোখে পড়লে তা WBJEE কর্তৃপক্ষের নজরে আনতে হবে, তাঁদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট এবং তাঁর সঙ্গে একটি বৈধ ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে পরীক্ষার্থীদের।

কীভাবে পরীক্ষা হবে

আগামী ২৮ এপ্রিল আয়োজিত হবে এই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2024)। দুটি পৃথক শিফটে রাখা হয়েছে এই পরীক্ষা। প্রথম শিফট হবে সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং পরের শিফট হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম শিফটে পেপার ১ (গণিত) এবং পরের শিফটে পেপার ২ (পদার্থবিদ্যা ও রসায়ন)-এর পরীক্ষা নেওয়া হবে বলেই জানা গিয়েছে।

কোন কোন বিষয়ের পরীক্ষা হচ্ছে

মূলত এমসিকিউ ভিত্তিক প্রশ্নপত্র থাকবে প্রতিটি পেপারেই। ভুল উত্তরে থাকছে নেগেটিভ মার্কস। যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাঁদের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এই তিন বিষয়ের উপরেই পরীক্ষা দিতে হবে। ফার্মেসি ও আর্কিটেকচারের মত কোর্সের ক্ষেত্রে তদনুসারে প্রশ্ন করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার জন্য আয়োজিত হচ্ছে এই পরীক্ষা।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড

প্রথমেই আপনাকে যেতে হবে wbjeeb.nic.in ওয়েবসাইটে

হোমপেজেই দেখতে পাবেন WBJEE Admit Card 2024 –এর একটি লিঙ্ক ট্যাব খোলা আছে।

সেখানে ক্লিক করে জন্ম তারিখ, অ্যাপ্লিকেশন নম্বর বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার অ্যাডমিট কার্ড।

সেই কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং ভাল করে পর্যবেক্ষণ করে নিতে হবে যাতে কোথাও ভুল না থেকে যায়।

পরে এর একটা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে নিতে হবে পরীক্ষায় বসার সময় যা প্রয়োজন পড়বে।

আরও পড়ুন: UPSC Success Story: ঊর্ধতনের অপমান কানে বাজে উদয়ের, UPSC-তে সফল হয়ে যোগ্য‌ জবাব প্রাক্তন কনস্টেবলের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget