এক্সপ্লোর

West Bengal Judicial Service Examination 2021: রাজ্যে বিচারক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পাবলিক সার্ভিস কমিশনের

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার বিজ্ঞপ্তি জারি। ১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে রাজ্যে। সিভিল জজ পদে হবে নিয়োগ। আগামী ৫ অগাস্ট আবেদনের শেষ তারিখ।

কলকাতা : রাজ্যে বিচারক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আগামী ৫ অগাস্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের সাইটে ঢুকেই এই আবেদন করতে পারবেন।

WEST BENGAL JUDICIAL SERVICE EXAMINATION 2021

পদের নাম- সিভিল জজ (জুনিয়র ডিভিশন)
পদ খালি- ১৪টি খালি পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- আইনের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। যেকোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে বাংলা পড়তে, বলতে ও লিখতে জানতে হবে। তবে নেপালি যাঁদের মাতৃভাষা তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

বয়স সীমা- চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ২৩ বছর হওয়া বাধ্যতামূলক। তবে কোনওভাবেই আবেদনকারীর বয়স ৩৫ বেশি হলে চলবে না। যদিও সরকারি নিয়ম মেনে বিশেষ ক্ষেত্রে বয়সের শিথিলতা রয়েছে। 

কীভাবে হবে প্রার্থী বাছাই ?

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রার্থী বাছাই তিনটি পর্যায়ে হবে। ১) প্রথমে আবেদনকারীদের প্রাথমিক পরীক্ষা বা এমসিএ টাইপ পরীক্ষা হবে। ২) পরে সেখান থেকে ফাইনাল পরীক্ষা বা লিখিত পরীক্ষায় বসতে হবে। ৩) তৃতীয় পর্যায়ে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

এইসব পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে। West Bengal Public Service Commission (WBPSC)-এর অফিশিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in-এ ঢুকলেই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

কীভাবে আবেদন করতে হবে ?

ইচ্ছুক আবেদনকারীদের https://wbpsc.gov.in-এ গিয়ে পরীক্ষার বসার জন্য আবেদন করতে হবে। অনলাইনে এই সাইটে ১৪ জুলাই থেকে পাওয়া যাচ্ছে এই ফর্ম। আগামী ৫ অগাস্ট আবেদনের শেষ তারিখ। একবার সাফল্যের সঙ্গে ফর্মপূরণ হয়ে গেলে একটি সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন স্লিপ পাবেন আবেদনকারীরা। পরবর্তীকালে পরীক্ষায় বসার জন্য এই রসিদ তাঁদের কাছে রাখতে হবে। তবে ফর্মের হার্ড কপি এখনই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দফতরে পাঠানোর প্রয়োজন নেই।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget