এক্সপ্লোর

প্রথম দফার ভোটে ছাপ্পা, দাদাগিরি, শাসকের দাপাদাপি

পশ্চিমমেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া: মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে তাঁরা বদ্ধপরিকর। জাতীয় নির্বাচন কমিশনের এই প্রতিশ্রুতির পরেও রাজ্যে প্রথম দফার ভোটে বুথে বুথে শাসকের দাপাদাপি! চলল ছাপ্পা ও দাদাগিরি। বাঁকুড়ার তালড্যাংরার ৮৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতেই চলল তৃণমূলকর্মীর অবাধ ছাপ্পা।ছাপ্পার ছবি ক্যামেরাবন্দি করায়, বুথ থেকে বের করে দেওয়া হল সংবাদমাধ্যমকে! এবিপি আনন্দে এই খবর দেখে, বাঁকুড়ার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। এদিকে, জেলাশাসকের কাছে ওই প্রিসাইডিং অফিসারকে বহিষ্কারের আর্জি জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বুথে ঢুকে তৃণমূলের দাদাগিরির ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও! এখানে তো প্রতিবাদ করলে বিরোধী পোলিং এজেন্টদের আঙুল উঁচিয়ে হুমকিও দেওয়া হয়! অভিযোগ, ১৩৩ ও ১৩৪ নম্বর বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিলেন স্থানীয় তৃণমূলকর্মী নবিউল্লা পাঠান। অন্যের ভোটার স্লিপ কেড়ে নেওয়ারও চেষ্টা করেন তিনি। বিরোধী এজেন্টরা আপত্তি করতেই বাধে বিপত্তি...সেইসময় এক ভোটারকে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশ দেন আরেক তৃণমূলকর্মী! আপত্তি জানান প্রিসাইডিং অফিসার। শুরু হয় বচসা। বুথের মধ্যে এতকিছু ঘটনা ঘটলেও সেখানকার কেন্দ্রীয় বাহিনী কোনও পদক্ষেপই করেনি! বুথের ভিতরে যখন তৃণমূল কর্মীরা দাপিয়ে বেড়াচ্ছেন জওয়ানরা তখন ব্যস্ত, ভোটারদের লাইন সামলাতে....যা আদতে করার কথা ছিল লাঠিধারী এক পুলিশ কনস্টেবলের! শেষমেষ অভিযুক্ত তৃণমূলকর্মীকে বুথ থেকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। বাইরে বেরোনোর পর গোটা ঘটনা নিয়ে ডিগবাজি খান শাসক দলের ওই কর্মী! পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামের চাঁদাবিলা এসসি হাইস্কুলের বুথে তখন ভোটগ্রহণ চলছিল। আচমকাই বুথের বাইরের জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতে দেখা যায় তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুকে। যদিও এক্ষেত্রে অবশ্য আপত্তি করেন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিরোধীদের দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তৃণমূল প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মেদিনীপুর কেন্দ্রের বেলিয়ার একটি বুথে প্রথমে খোলা জানলার পাশে ইভিএম রাখা হয়েছিল। বাইরে থেকে দেখা যাচ্ছিল ভোটদান প্রক্রিয়া। সংবাদমাধ্যম পৌঁছতেই তৎপর হন ভোটকর্মীরা। বন্ধ করে দেওয়া হয় ইভিএমের পাশের জানলা।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget