এক্সপ্লোর

ভোট-সন্ত্রাসে ফের আক্রান্ত শৈশব, লাঠির ঘায়ে মাথা ফাটল ৭ বছরের শিশুর

হরিদেবপুর: ভোটে ফের আক্রান্ত শৈশব! হালিশহর, ভাঙড়ের পর এবার হরিদেবপুর। রাজনীতি কী? কে শাসক? বিরোধীই বা কে? বোঝার মতো বয়স হয়নি সাত বছরের এই শিশুর। কিন্তু, রাজনীতির বিষাক্ত ছোবল রেহাই দিল না তাকেও। ছোট্ট শরীরের পড়ল লাঠির ঘা! ফাটল মাথা! বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের হরিদেবপুর থানা এলাকার দড়িরচক গ্রাম। বাহুবলীদের ফতোয়ায় ২০১১ সালের পর থেকে অধিকাংশ গ্রামবাসীই বুথমুখো হননি। কিন্তু, কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে শনিবার সেই ট্র্যাডিশন ভেঙে ভোট দিতে গিয়েছিলেন শিশুর দাদু সিপিএম সমর্থক অমূল্য বর। এটাই ছিল অপরাধ। যার মাসুল দিতে হল সাত বছরের শিশুকে! অভিযোগ, শনিবার রাতে দাদুর খোঁজে বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গেটের গ্রিল ধরে ঝাঁকাতে থাকে তাঁরা। সে সময় পড়ছিল শিশুটি। হই হট্টোগল শুনে ঘরের বাইরে বেরোয়। তখনই সজোরে গ্রিল ঠেলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। মাথায় গ্রিলের ধাক্কা লাগে শিশুর। কিন্তু, সেদিকে ভ্রুক্ষেপ না করে তার মাথায় লাঠির বাড়িও বসায় বাহুবলী কাকুরা! শিশুটি জানায়, লাঠি-বাঁশ দিয়ে তার মাথায় মারা হয়। ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন শিশুর মা। শুধু এই পরিবারই নয়, শনিবার রাতে গ্রামে আরও বেশকয়েকটি বাড়িতে চড়াও হয় দৃষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় বেহালা পূর্বের নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রর এজেন্টকে। শিশুর ওপর হামলা ও নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের ঘটনায় পুলিশ এক তৃণমূল নেতা ও শাসক দলের ২ কর্মীকে গ্রেফতার করে। ধৃতেদর বিরুদ্ধে, ৩২৩ ধারায় মারধর, ৪৪৮ ধারায় বেআইনি জমায়েত, ৫০৬ ধারায় হুমকি এবং ৪২৭ ধারায় ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়। কিন্তু সবকটি ধারাই জামিনযোগ্য হওয়ায়, থানা থেকেই জামিন পেয়ে যান অভিযুক্তরা। ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। যে পুলিশ পঞ্চম ও ষষ্ঠ দফার ভোটে দেখিয়ে দিয়েছিল, তারা স্রেফ শাসক দলের তল্পিবাহক নয়, সেই পুলিশই কীভাবে এই ধরনের গুরু অপরাধে, লঘু ধারা প্রয়োগ করল? তাহলে ষষ্ঠদফার ভোট মিটতেই কি স্বমূর্তি ধারণ করলেন উর্দিধারীরা? প্রশ্ন আক্রান্ত গ্রামবাসীদের। এদিকে, শিশুকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত, তৃণমূল কর্মী পরেশ পাত্রকে এখনও খুঁজেই পায়নি পুলিশ। রবিবার অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে গেলে এবিপি আনন্দকে তার মা জানান, ছেলে তৃণমূল করে, কাল রাতে ছিল, আজ সকালে বেরিয়েছে। শাসক দলের দিকে অভিযোগের আঙুল উঠলেও বেহালা পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য, এমন ঘটনা কাঙ্খিত নয়। দুষ্কৃতীদের হামলার পর শনিবার রাতে দু’চোখের পাতা এক করতে পারেনি হরিদেবপুরের এই আক্রান্ত শিশুর পরিবার। পুলিশ এসেছে, মামলা দায়ের হয়েছে, কিন্তু অভিযুক্তরা জামিনও পেয়ে গিয়েছে! নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget