এক্সপ্লোর

Abhishek Banerjee : 'বিজেপির নেতাদের কাছে অন্তর থেকে ঋণী', দিল্লি যাওয়ার আগে কেন এমন মন্তব্য অভিষেকের?

West Bengal Loksabha Election 2024: 'কেউ কিং মেকার নয়, কিং মেকার আসলে জনগণ। বিজেপির কোনও ভবিষ্যদ্বাণী কাজ করেনি', তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা : দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কোন স্ট্র্যাটেজিতে এগোবে ইন্ডিয়া জোট, তৃণমূলের ভূমিকা কী হবে ? লোকসভা ভোটে বঙ্গে সবুজ ঝড়ের পরই সাংবাদিকের একের পর এক প্রশ্নের সম্মুখীন হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিটি উত্তরেই ঝরে পড়ল বিজেপির প্রতি তীব্র কটাক্ষ। 

ইন্ডিয়া জোটের আগামী পদক্ষেপ, তৃণমূলের ভাবনা চিন্তা নিয়ে আপাতত কোনও মন্তব্য করলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, আগে আমাকে যেতে তো দিন ! পরে সবটাই জানতে পারবেন। বললেন, সময়ের হাতে ছেড়ে দিন না।  অভিষেকের সংযোজন, 'ওখানে তো অনেক দলের নেতারাই আসবেন। কেউ ২ টি সিটে জিতেছেন। কেউ একটা। আর আমরা ৩০ টার কাছাকাছি সিটে জিতেছি। দেখা যাক না সকলে কী বলেন' 

লোকসভা ভোটে মমতা ও অভিষেকের স্ট্র্যাটেজির সামনে উড়ে গিয়েছে মোদি-শাহের গ্যারান্টি। তাই নিয়ে এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, 'বিজেপি নেতারা বাংলায় এসে সরকার ফেলার হুমকি দিয়েছিলেন। এনডিএ সরকার গঠন করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছে। কেউ কিং মেকার নয়, কিং মেকার আসলে জনগণ। বিজেপির কোনও ভবিষ্যদ্বাণী কাজ করেনি' 

তিনি আরও বলেন, 'BJP এভাবে দোশো পার, চারশো পারের হুঙ্কার দিতে থাকুন। আর তা আমাদের জন্য ভাল হোক '। অভিষের বলেন, বিধানসভা ভোটের সময়, মোদু - শাহ এসে ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছিলেন বিজেপির সামনে। আর সেবার ২০০ আসন পার করে তৃণমূল। আর এবার বিজেপি লোকসভায় বঙ্গ বিজেপিকে ৩০ আসনের টার্গেট দিয়েছিলেন, আর ৩০ পেল তৃণমূল। এই কথা বলে অভিষেকের তীব্র কটাক্ষ, আমি বিজেপির নেতাদের কাছে অন্তর থেকে ঋণী। আমি প্রত্যেক বিজেপি নেতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। 

বিজেপি বিচারব্যবস্থার একাংশকে ব্যবহার করেছে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করেছে বিজেপি। মানুষ তার জবাব দিয়েছে। মন্তব্য অভিষেকের। 'বিজেপি বলেছিল রাম মন্দির করেছে। রামকে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা ঈশ্বরকে কি কেউ প্রতিষ্ঠা করতে পারে ? আজ বিজেপি সেই অযোধ্যাতেই হেরে গিয়েছে।' 

এরপর অভিষেক দিল্লির বিমান ধরেন।  সেখানে আজ বৈঠকে বসছেন ইন্ডিয়া ব্লকের শরিকরা। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে সন্ধেয় ইন্ডিয়া জোটের ২৭ বিরোধী নেতার বৈঠক হবে। অন্যদিকে তৃতীয় বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বুধবারই বৈঠকে বসবে এনডিএ। 

আরও পড়ুন : 

নীতীশ-নায়ডুর সঙ্গে 'যোগাযোগ করছে I.N.D.I.A ও', NDA র মাথাব্যথার কারণ হতে পারে দুই N?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget