এক্সপ্লোর

Election 2021 Opinion Poll: কত আসন পেতে পারে তৃণমূল? বিজেপির ঝুলিতে যেতে পারে কটি?

Election 2021 Opinion Poll Results: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। শাসক তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। কী হবে আসন্ন ভোটে? বিধানসভা কে দখল করবে?

কলকাতা: বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? কী বলছে সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা?

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। শাসক তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। কী হবে আসন্ন ভোটে? বিধানসভা কে দখল করবে? ফের একবার কি মসনদ ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস? না কি, এবার ক্ষমতা আসবে বিজেপি?

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪। ম্যাজিক ফিগার ১৪৮। এই পরিস্থিতিতে আজ তুলে ধরা হচ্ছে সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা। আর তাতে উঠে আসছে চমকপ্রদ কিছু তথ্য।

সমীক্ষায় সকলের কাছে প্রশ্ন করা হয়েছিল, বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৫০ থেকে ১৬৬টি আসন। মনে করা হচ্ছে, বাংলার মসনদ দখলের লড়াইয়ে তৃণমূলের প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপির ঝুলিতে যেতে পারে ৯৮ থেকে ১১৪টি আসন। এবার জোট বেঁধেছে বামফ্রন্ট, কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF। তারা পেতে পারে ২৩ থেকে ৩১টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩-৫টি আসন।

পাশাপাশি সমীক্ষায় দেকা গিয়েছে, ৫৪ শতংশ মানুষ মনে করছেন, মুখ্যমন্ত্রী হিসাবে মমতার পারফরম্যান্স ভাল। ২৬ শতাংশ মানুষ অবশ্য দ্বিমত প্রকাশ করেছেন। তাঁদের মতে, খারাপ পারফরম্যান্স করেছেন মুখ্যমন্ত্রী। আর ২০ শতাংশ মানুষের মতে, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরম্যান্স মোটামুটি। ভালও নয়, আবার খারাপও নয়। একইভাবে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির পারফরম্যান্স নিয়েও সমীক্ষা চালানো হয়েছে। এবং তাতে অন্তত বিজেপি কর্মী-সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ বাড়তে পারে। কারণ, ৪৬ শতাংশ মানুষের মতে, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির পারফরম্যান্স ভাল। পাশাপাশি ৩৮ শতাংশ মানুষ মনে করেন, প্রধানমন্ত্রী হিসাবে মোদির পারফরম্যান্স খারাপ। ১৬ শতাংশ মানুষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে মোদির পারফরম্যান্স ভালও নয়, খারাপও নয়। মোটামুটি।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget