এক্সপ্লোর

Madhya Pradesh Cvoter Exit Poll: পাঁচ বছর আগে মুখের গ্রাস কেড়ে নিয়েছিল বিজেপি, মধ্যপ্রদেশ পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস? কী বলছে Cvoter

ABP Cvoter Exit Poll Madhya Pradesh: The ABP-C Voter Exit Poll অনুযায়ী, মধ্যপ্রদেশ ফের কংগ্রেসের দখলে চলে যেতে পারে।

ইন্দৌর: বিপুল জনসমর্থন পেয়ে ২০১৮ সালে সরকার গড়া হলেও, মাত্র দু'বছরের মাথায় মধ্যপ্রদেশের মসনদ হাতছাড়া হয় কংগ্রেসের। বিদ্রোহী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর অনুগামীরা বিজেপি-তে যোগ দিলে, রাতারাতি সরকার পড়ে যায় কমলনাথের। ঘোড়া কেনাবেচা করে, অনৈতিক ভাবে বিজেপি তাদের নির্বাচিত সরকার ফেলে দিয়েছে বলে সরব হলেও, সংখ্যার জোরে এতদিন মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। কিন্তু এবার ক্ষমতা বাড়িয়ে মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রত্যাবর্তন ঘটতে পারে বেল ইঙ্গিত মিলল বুথফেরত সমীক্ষায়।

The ABP-C Voter Exit Poll অনুযায়ী, মধ্যপ্রদেশ ফের কংগ্রেসের দখলে চলে যেতে পারে। সেখানে ১১৩ থেকে ১৩৭টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি-র দখলে যেতে পারে ৮৮ থেকে ১১২টি আসন। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হারও এবার বাড়তে পারে। গত বার তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ৪০.৯ শতাংশ। এবার তা বেড়ে ৪৪.১ শতাংশ হতে পারে। সেই তুলনায় বিজেপি-র প্রাপ্ত ভোটের হার কমে ৪১ থেকে ৪০.৭ শতাংশে গিয়ে ঠেকতে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। 

মধ্যপ্রদেশ বিধানসভার মোট আসন সংখ্যা ২৩০। গত ১৭ নভেম্বর একদফায় সেখানে ভোটগ্রহণ হয়। ২০১৮ সালে কংগ্রেস একাই ১১৪টি আসন পেয়েছিল। বিজেপি পেয়েছিল ১০৯টি আসন। তবে এবার সেখানে নির্বাচনে নাম লিখিয়েছে সমাজবাদী পার্টিও। উত্তরপ্রদেশ থেকে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। সম্প্রতি I.N.D.I.A জোট থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন অখিলেশ যাদব। মধ্যপ্রদেশের নির্বাচনে নাম লেখানোর পর কংগ্রেসের ভোট কাটার অভিযোগ ওঠে সমাজবাদী পার্টির বিরুদ্ধে। কিন্তু দৌড়ে কংগ্রেসের ধারেকাছেই নেই সমাজবাদী পার্টি, এমনটাই ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়। মধ্যপ্রদেশে তারা খাতা খুলতে পারবে না বলেই দেখা গিয়েছে  তাতে।

আরও পড়ুন: Rajasthan Cvoter Exit Poll: কংগ্রেস-বিজেপি, দুই দলেরই গলার কাঁটা অন্তর্দ্বন্দ্ব, রাজস্থানে পাল্লা ভারী কার, কী বলছে বুথফেরত সমীক্ষা?

মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহানের সরকারকে নিয়ে বিজেপি-র অন্দরেই মতবিরোধ রয়েছে। এবারের নির্বাচনের প্রচারেও তার ইঙ্গিত মেলে। শিবরাজের পরিবর্তে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখে সেখানে প্রচার চালায় বিজেপি। সেই সুযোগকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চেষ্টায় ত্রুটি নেই কংগ্রেসের। শিবরাজ সিংহের বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে কাজে লাগাতে চাইছে তারা। 

মধ্যপ্রদেশে বিজেপি-র বিরুদ্ধে ব্যাপম দুর্নীতিকে ব্যবহার করেছে কংগ্রেস। এর পাশাপাশি, পটওয়ারি পরীক্ষায় অনিয়ম, রাজ্য বিজেপি-র অন্দরের দ্বন্দ্বও তাদের সুবিধা করে দিয়েছে। সেই সঙ্গে ছত্তীসগঢ়ের মতো, ক্ষমতায় এলে মধ্যপ্রদেশেও কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মাফ করে দেওয়ার পাশাপাশি, মহিলাদের মাসিক ১৫০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয় প্রতি কুইন্টালে কৃষকদের কাছ থেকে ২৬০০ টাকা দামে গম, ২৫০০ টাকা দামে চাল কেনার পাশাপাশি, বেকার যুবকদের মাসিক ১৫০০ থেকে ৩০০০ টাকা ভাতারও প্রতিশ্রুতি দিয়েছে। ২ টাকা কেজি দরে গোবর কেনার কথাও জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget