এক্সপ্লোর

Ashok Dinda Wife on Election: পরীক্ষার রেজাল্ট বেরনোর আগে এর চেয়ে বেশি নার্ভাস থাকতাম, দিন্দার জয় নিয়ে প্রত্যয়ী স্ত্রী

প্রচার পর্বে একদিন ময়নায় গিয়েছিলেন। তারপরই কলকাতায় ফিরে আসেন। রবিবাসরীয় ভোটগণনার জন্য দিন্দা যখন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের স্ট্রং রুমের নিকটবর্তী হোটেলে অপেক্ষার প্রহর গুনছেন, স্ত্রী শ্রেয়সী তখন মেয়ে টিয়ারাকে নিয়ে কলকাতার ফ্ল্যাটে। ভোটের ফলাফলের জন্য তিনিও অধীর আগ্রহে অপেক্ষায়।

কলকাতা: অশোক দিন্দা ক্রিকেট খেলার সময় তিনি কয়েকবার মাঠে গিয়ে খেলা দেখেছেন। ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে আগুনে স্পেলে ৭ উইকেট নিয়ে বাংলাকে ম্যাচ জিতিয়েছিলেন দিন্দা। ক্লাব হাউসে বসে খেলা দেখেছিলেন তিনি। তবে রাজনীতির বাইশ গজে দিন্দার লড়াইয়ে সব সময় পাশে থাকতে পারছেন না। প্রচার পর্বে একদিন ময়নায় গিয়েছিলেন। তারপরই কলকাতায় ফিরে আসেন। রবিবাসরীয় ভোটগণনার জন্য দিন্দা যখন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের স্ট্রং রুমের নিকটবর্তী হোটেলে অপেক্ষার প্রহর গুনছেন, স্ত্রী শ্রেয়সী তখন মেয়ে টিয়ারাকে নিয়ে কলকাতার ফ্ল্যাটে। ভোটের ফলাফলের জন্য তিনিও অধীর আগ্রহে অপেক্ষায়।

টেনশন হচ্ছে? এবিপি লাইভকে শ্রেয়সী বললেন, 'সত্যি কথা বলতে কী, অশোকের জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী। ফিঙ্গার ক্রসড। নার্ভাসনেস নেই। জানি না পরে কী হবে। এখনও অবধি বেশ প্রত্যয়ী। অপেক্ষায় উদগ্রীব হয়ে রয়েছি। আমি একেবারেই চাপে নেই। বরং আইসিএসই বা উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরনোর আগে এর চেয়ে বেশি স্নায়ুর চাপে থাকতাম।'

দিন্দা রাজনীতির ময়দানে নামার পর এবং ভোটে দাঁড়ানোর পরও কি এতটা আত্মবিশ্বাসী ছিলেন? শ্রেয়সী বলছেন, 'ওকে যখন ময়নায় প্রার্থী করে দল, খুব যে আশাবাদী ছিলাম বলব না। কারণ, ময়না খুবই সংবেদনশীল এলাকা। তবে ও হাল ছাড়েনি। কাজ করে গিয়েছে। দলীয় কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে, আমার সঙ্গে কথা বলার পর্যন্ত সময় পায়নি। পরিশ্রম করেছে, তার ফল পাবেই।  অশোককে বলেছিলাম সেই কথা।' লেডি লাক? শ্রেয়সী হেসে বলছেন, 'এখন জয়েন্ট লেডি লাক। টিয়ারা রয়েছে না!' 

রবিবার কোলাঘাটে যেখানে ভোটগণনা হবে, তার ঠিক পাশেই দিন্দার অস্থায়ী ঠিকানা। দলীয় কর্মীদের নিয়ে সেখানেই একটি হোটেলে রয়েছেন। আর প্রস্তুতি নিচ্ছেন রবিবাসরীয় ভাগ্যপরীক্ষার। সদ্য রাজনীতিতে নাম লিখিয়েছেন। আর রাজনীতির বাইশ গজে নামামাত্র তাঁর হাতে নতুন বল। প্রতিপক্ষ ব্যাটিংকে তছনছ করে দিতে অধিনায়কেরা বাংলার পেসারের ওপর ভরসা করতেন। রাজনীতির ময়দানেও সেই একই ভূমিকায় দিন্দা। জাতীয় দলের প্রাক্তন পেসারকে পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। প্রচার করেছেন, প্রচারে বেরিয়ে হামলার শিকার হয়েছেন। রাজনীতির আঙ্গিকে সবরকম অভিজ্ঞতাই সঞ্চয় করে ফেলেছেন দ্রুত। ভোটগণনার আগে বেশ ফুরফুরে মেজাজে প্রাক্তন পেসার।

শনিবার বিকেলে এবিপি লাইভকে দিন্দা বললেন, 'সকাল থেকে উপোস করেছিলাম। তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছি। পুষ্পাঞ্জলি দিয়েছি। ভীষণ ইতিবাচক রয়েছি।' ক্রিকেট মাঠে অনেক কঠিন ম্যাচ খেলেছেন। খেলোয়াড়েরা বলেন, বড় ম্যাচের আগের দিন অনেকেরই একটা অস্থিরতা কাজ করে। সেরকম কিছু অনুভূতি? দিন্দা বলছেন, 'আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ক্রিকেট মাঠের একটা কথা আছে। আগে লিড নিতে হবে, তারপর পরবর্তী কৌশল। আমাদেরও আগে ম্যাজিক ফিগার ১৪৮ নিশ্চিত করতে হবে। তারপর ব্যবধান বাড়াতে হবে। অমিত শাহ বলেছিলেন দুশো আসন হবে। প্রাথমিক লক্ষ্য ১৪৮। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছি।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget