এক্সপ্লোর

Amit Shah To Visit Bengal :'বাংলার পরিস্থিতির দিকে নজর', ফের রাজ্যে আসছেন অমিত শাহ

Amit Shah On Panchayat Poll : 'বাংলার পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী' বললেন সুকান্ত

শিবাশিস মৌলিক, কলকাতা : ফের বাংলায় আসছেন অমিত শাহ । আগামী মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )  । 

সুকান্ত বলেন, 'বাংলার পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ( Amit Shah ) । স্বরাষ্ট্রমন্ত্রী চান, রাজ্যে যাতে আর একটিও প্রাণহানি না হয়' অমিত শাহর সঙ্গে গতকাল বৈঠকের কলকাতায় ফিরে বললেন সুকান্ত মজুমদার। 

তিনি আরও বলেন, ভোট মিটে যাওয়ার পরও বাংলায় আছে কেন্দ্রীয় বাহিনী। তাই আরও বেশি হিংসা ও প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে। 

ভোট হিংসার খতিয়ান নিতে এ রাজ্য়ে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে বিজেপি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খতিয়ান নিচ্ছে বিজেপির সেই দল। তার মধ্য়েই এনিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপির আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি

ট্য়ুইট করে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস, বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।

অমিত শাহ ট্য়ুইটে আরও লিখেছেন, এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে, জনগণের স্নেহ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে। 

অভিষেকের পাল্টা 
এরপর শাহের বক্তব্যের পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, "৩৮ যদি ২২-এ নামে, সেটা বাড়া না কমা! অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁর যদি মনে হয় বিজেপি-র ভোট বেড়েছে, তাহলে বিজেপি-র বেড়েছে! এমন লোক যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, যিনি মনে করেন ২২, ৩৮-এর থেকে বেশি, তাহলে দেশের অবস্থা কেমন অনেক, বুঝতে পারছি আমরা সবাই।" এদিনই দিল্লিতে শাহের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত। তিনি জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দ্বিগুণ ভোটে তৃণমূলকে হারাবে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget