এক্সপ্লোর

Arjun Singh : 'বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একটু ভুল হয়েছে' সাংবাদিক বৈঠকে অর্জুনের বোমা

Arjun Singh Regrets Joining TMC : তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহ বিজেপিতে প্রত্যাবর্তন করতে চলেছেন? অর্জুনের বিস্ফোরক উত্তর, পার্থর সঙ্গে রাজনীতি করার থেকে না করাই ভাল !

ব্যারাকপুর : পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে ধাক্কা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) হাত ধরে, তৃণমূলে ফিরেছিলেন অর্জুন সিংহ ( Arjun Singh )। দল বদলে বলেছিলেন, যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরে ফিরে এসেছি !  আবারও ধাক্কা । এবার পেলেন তৃণমূলের ( TMC )  থেকেই। বললেন, 'আমি শকড ছিলাম'। তাহলে কি তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহ বিজেপিতে প্রত্যাবর্তন করতে চলেছেন? উত্তর দিলেন অর্জুন। প্রায় দ্বিপ্রহরে অর্জুন কথা বললেম সাংবাদিকদের সঙ্গে। জানালেন , এবার তিনি কোন পথে চলবেন ভাবছেন। 

'পার্থ বড় নেতা হয়ে গেছেন'

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অকপট স্বীকারোক্তি,  'গতকাল দলের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গেছিলাম। এখন একটু ধাতস্থ হয়েছি'। তবে জল্পনা জিইয়ে রেখে দিলেন এই কথা বলে 'অনুগামীদের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেব'। 

ভাটপাড়ায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিংহ জানালেন, 'আমার সঙ্গে কারও সম্পর্ক খারাপ নয়। পার্থ ভৌমিক কাল আমার বাড়িতে আসবেন বলেছেন'। সেই সঙ্গে হাল্কা শ্লেষ, 'পার্থ বড় নেতা হয়ে গেছেন, বহুদিন আসেননি, কাল আসবেন'। 

' নির্দল হয়ে আমি দাঁড়াব না'

এখানেই থামেননি অর্জুন। বললেন, 'যা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা। আমি মানুষের সঙ্গে রাজনীতি করা লোক, হাওয়ায় রাজনীতি করি না। সেই জন্য মানুষ আমার সঙ্গে রয়েছেন। পার্থর সঙ্গে রাজনীতি করার থেকে না করাই ভাল। সাংসদ পদের টিকিটই পেলাম না, অন্য পদ নিয়ে কী করব?'  শেষমেষ তিনি এও বললেন, 'বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একটু ভুল হয়েছে। নির্দল হয়ে আমি দাঁড়াব না'। অর্জুন জানালেন, কথা হয়েছে ফিরহাদ হাকিমের সঙ্গে। আগামী দিনে তিনি কোনদিকে যাবেন, সেই সিদ্ধান্ত নেবেন অনুগামীদের সঙ্গে কথা বলেই। 

২০১৯ এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেবারও লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী হতে চেয়েছিলেন অর্জুন সিংহ। কিন্তু, তৃণমূলনেত্রী প্রার্থী করেন দীনেশ ত্রিবেদীকে। এতেই ক্ষুব্ধ হন অর্জুন।তারপরই বিজেপিতে যোগদান করেন।  তারপর অর্জুনের লক্ষ্যভেদেই সঙ্গ দেয় ব্যারাকপুরের মানুষ। এরপর ৫ বছর কাটতে না কাটতেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ঘরওয়াপসি হয় অর্জুনের। এবার তিনি কি আবার শিবির বদল করবেন ? এই প্রশ্নটাই এখন রাজনীতির অন্দরমহলে সবথেকে দামি।  

আরও পড়ুন :        

 'শাহজাহানের মাসি...সুকান্ত আর শুভেন্দু আপনাকে তাড়া করবে' শুভেন্দুর হুঙ্কার   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget