এক্সপ্লোর

Arvind Kejriwal Arrest: আবগারি দুর্নীতি মামলায় ৭ দিনের ইডি হেফাজতে কেজরিওয়াল

Excise Policy Case: আদালতে সওয়াল-জবাবে কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে ইডি।

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আবগারি দুর্নীতির মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। আজ তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাঁকে ১০ দিনের হেফাজতে চেয়েছিল ইডি। এএনআই এবং পিটিআই সূত্রের খবর, শুনানির শেষে সাত দিনের ইডি (ED Custody) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ২৮ মার্চ পর্যন্ত তাঁকে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিচারক কাভেরি বাওয়েজার বিশেষ আদালতে তাঁকে নিয়ে যাওয়া হয়। দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেছেন অভিষেক মনু সিঙ্ঘভি, বিক্রম চৌধুরী, রমেশ গুপ্তা, তাঁদের সঙ্গেই ছিলেন রজত ভরদ্বাজ, মুদিত জৈন, মহম্মদ ইরশাদ।

ইডির হয়ে সওয়াল করেন এএসজি এসভি রাজু এবং স্পেশাল কাউন্সিল জোহেব হোসেইন।

আদালতে ইডির অভিযোগ ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি দুর্নীতি মামলার মূল মাথা। যে আবগারি নীতি তৈরি হয়েছে সেটির সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সরাসরি যুক্ত ছিলেন।

এএনআই সূত্রের খবর, ইডির অভিযোগ, আপের মিডিয়া ইনচার্জ বিজয় নায়ার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হয়ে কাজ করতেন। ইডির দাবি, এই নায়ার কেজরিওয়ালের বাসস্থানের কাছেই থাকতেন। তিনিই আপ এবং সাউথ গ্রুপের মধ্যে মধ্যস্থতা করেছেন বলে ইডির দাবি।

দুর্নীতির অঙ্ক বলে ইডি যা দাবি করেছে তা কার্যত চোখ কপালে তোলার মতো।  এএনআই সূত্রের খবর, ইডির দাবি এই দুর্নীতি কয়েকশো কোটি টাকার। ব্য়বসায়ী সংস্থার থেকে ঘুষ হিসেবে পাওয়া ৪৫ কোটি টাকা গোয়ার বিধানসভা নির্বাচনে আপ ব্যবহার করেছে বলেও ইডির দাবি। ইডির আরও দাবি, আপ- আদতে একটি সংস্থা। এই দুর্নীতির কারণে ওই 'সংস্থা'র সবাই দায়ী।     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget