এক্সপ্লোর

Sajal Ghosh : জিতবেন সায়ন্তিকাই, বরানগরে সজলের সামনেই দাবি কাউন্সিলরের ! তারপরই ...

Baranagar Assembly By Elections 2024 : বরানগরে মাটি কামড়ে পড়ে রয়েছেন, পৌঁছচ্ছেন ঘরে ঘরে। এরই মধ্যে বুধবার ডানলপে উপনির্বাচনের প্রচারে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বিধায়ক পদে ইস্তফা দিয়ে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এবার বরানগর বিধানসভায় উপনির্বাচন হচ্ছে।  এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সজল ঘোষ । তাপস রায় বিজেপিতে যোগ না দিলে সজল ঘোষকেই বিজেপি কলকাতা উত্তর থেকে প্রার্থী করত বলে ছিল জল্পনা। কিন্তু তাপস রায়ের দল বদলে অনেকটাই বদলে গিয়েছে ছবিটা। বরানগর থেকে বিধানসভার আসন জিততে আত্মবিশ্বাসী  বউবাজারের বাসিন্দা সজল ঘোষ। দল তাঁকে টিকিট দেওয়ার পর থেকেই বরানগরে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। পৌঁছচ্ছেন ঘরে ঘরে। এরই মধ্যে বুধবার ডানলপে উপনির্বাচনের প্রচারে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল।     

ঘটনাটি ঘটেছে ডানলপের একটি চায়ের দোকানের কাছে।  সেখানে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর  শান্তনু মজুমদার। তাঁর সঙ্গেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সজল ঘোষ। বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের। শান্তনু বলেন,'তাপস রায়কে গিয়ে আমার কথা বলবেন,... আমার দমে হয়েছে। কপালে যতই পরো ধর্মের টিকা, বরানগর জিতবে সায়ন্তিকা... চলে যান'। কাউন্সিলরের দাবি ও বাচনভঙ্গিমাতেই রেগে যান সজল। 

কেন তর্কাতর্কি ?

এদিন বরানগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন সজল ঘোষ। ডানলপের একটি চায়ের দোকানে বসেছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন বলে দাবি করেন ওই তৃণমূল কাউন্সিলর । তা শুনেই খেপে যান বিজেপি প্রার্থী।  প্রতিবাদ জানান সজল ঘোষ। এরপরই দু’জনের মধ্যে বাগ্‍‍বিতণ্ডা শুরু হয়ে যায়। 

অযোধ্যায় উদ্বোধনের প্রাক্কালে গতবছর দুর্গাপুজোয় সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারে নজর কেড়েছিল রামমন্দিরের আদলে মণ্ডপ। যে পুজোর উদ্বোধন করেছিলেন খোদ অমিত শাহ, জেপি নাড্ডা। এরপর থেকেই লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির প্রার্থী হিসেবে সজল ঘোষের নাম উঠে আসছিল। কিন্তু, সেই জল্পনা ভেস্তে যায় ৪ মার্চ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক ও সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর তাঁকেই কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি।  তাপসের ফেলে যাওয়া আসনে এবার বিজেপির বাজি ধরে সজল ঘোষকে প্রার্থী করে।  ছাত্র রাজনীতি থেকে উঠে এসে, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতা পুরসভার ডাকাবুকো কাউন্সিলর সজল ঘোষের উপরই ভরসা রাখে বিজেপি। এখন দলের সেই ভরসা তাপস রাখতে পারেন কিনা, তাপসের ছেড়ে যাওয়া আসনটিকে পদ্ম ফোটাতে পারেন কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget