এক্সপ্লোর

Baranagar Bypoll: ভোটের দিন ভাঙচুর BJP কার্যালয়, বরানগরে ৮ জন TMC কর্মীর নামে FIR পুলিশের

BJP TMC Tussle: এক বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগেও তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল বিজেপি। ওই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

কলকাতা: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) সপ্তম দফার ভোটগ্রহণের দিনেই বরানগর (Baranagar) বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন ছিল। লোকসভার ভোটগ্রহণ যেমন শান্তিপূর্ণ হয়নি। তেমনই বরানগর বিধানসভার উপনির্বাচনেও দফায় দফায় অশান্তির ছবি দেখা গিয়েছিল। ওই দিন সজল ঘোষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছিল, বিজেপির অভিযোগ ছিল তৃণমূলের দিকে। এক বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগেও তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল বিজেপি। ওই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। 

তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা-সহ ৮ জনের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ জামিন অযোগ্য ধারায় FIR করেছে পুলিশ। বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। বরানগরের INTTUC নেতা শঙ্কর রাউত-সহ তৃণমূলের ৮ জন নেতা ও কর্মীর নাম রয়েছে FIR-এ। বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় এই এফআইআর হয়েছে। 

কী ঘটেছিল সেদিন?
বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের (Sajal Ghosh) কার্যালয় ভাঙচুর করা হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেছিল বিজেপি। ভোটের সময় সন্ত্রাস করার জন্যই তৃণমূল এরকম করেছে বলে অভিযোগ করেছিল বিজেপি। শুধু ভাঙচুরই নয়, এক বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছিল। 

ভোটগ্রহণের গোটাদিনই বিক্ষিপ্ত অশান্তি দেখেছে বরানগর এলাকা। কখনও বিজেপি প্রার্থী সজল ঘোষকে ভুয়ো ভোটার ধরতে দেখা গিয়েছে। কখনও আবার তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়েছেন বরানগরের বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী তন্ময় ভট্টাচার্য। 

ভুয়ো ভোটার সন্দেহে একাধিক ব্যক্তিকে হাতেনাতে ধরেছিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। রাজ্য়ের শাসক দলের দাবি ছিল, শান্তিপূর্ণ ভোটকে অশান্ত করার চেষ্টা করেছিলেন সজল ঘোষ।

বরানগরের রবীন্দ্র ভবনে, আলমবাজারে ভুয়ো ভোটার ধরার দাবি করেন সজল ঘোষ। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সজল ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেছিলেন সজল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, 'আক্রান্ত হয়েছি। মারধর করতে পারিনি। ধাক্কাধাক্কি করে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। ঝাঁপিয়ে তো পড়েছিল আমার উপর। ৩টে লোককে তো আমি ধরেছিলাম। আমাদের সঙ্গে আমার নিজস্ব ফোর্সের লোকেরা ছিলেন তাই প্রাণে বেঁচে গেছি। নয়ত আরও সমস্যা বাড়ত।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: লাফ সেনসেক্সে, ঊর্ধ্বগতি নিফটিতেও! আজ কোন কোন স্টকে রকেটগতি?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget