এক্সপ্লোর

Tapas Roy Joins BJP: কেন 'ফুল' বদল ? বিজেপিতে যোগ দিয়ে যা বললেন তাপস...

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল। তৃণমূলের প্রতি নিজের ক্ষোভ বিক্ষোভ নিয়ে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

কলকাতা : বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলের বিরুদ্ধে সরব হলেন তাপস রায়। নিলেন শপথও। শুধু তা-ই নয়, বিজেপিতে যোগ দিয়েই অধিকারী পরিবারের সঙ্গে তাঁর সখ্যের কথাও তুলে ধরলেন রাজ্য রাজনীতিতে বর্ষীয়ান এই রাজনীতিক।

লোকসভা ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল। তৃণমূলের প্রতি নিজের ক্ষোভ বিক্ষোভ নিয়ে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির ইনচার্জ মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে আজ গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। তাঁক পুষ্পস্তবক দিয়ে দলে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই পুরনো দলের বিরুদ্ধে বিষোদগার করলেন বরানগরের বিধায়ক। 

তাপস রায় বলেন, "বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার। উত্তম সর্দার, শিবু হাজরাদের সরকার। যে সরকার সংবিধান, আইন-কানুনের কথা বলে, কিন্তু হাইকোর্টের রায়-নির্দেশ মানে না। সুপ্রিম কোর্টের নির্দেশ-রায় মানে না। পশ্চিমবঙ্গ থেকে এইসব অমানবিক জলদস্যুদের যাতে... আগামীদিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজ আমি শপথ নিয়ে বিজেপিতে যোগদান করলাম। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সেই দায়িত্বই পালন করব। বিগত দিনে আমি যেভাবে সিরিয়াসলি, সিনসিয়ারলি, লয়ালিস্ট রাজনীতি করেছি, সেইসবই আগামীদিনেই বিজেপির প্রতি থাকবে। একশো শতাংশ অনুগত থাকব বিজেপি নেতৃত্বের প্রতি। "

এরপরই অধিকারী পরিবারের সঙ্গে তাঁর সখ্যের কথা বলতে গিয়ে তাপস রায় বলেন, "অধিকারী পরিবারের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের। একটা সময়ে আমার অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল। থেকেছি, খেয়েছি, ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে। একটু আগে দিব্যেন্দুর ফোন এসেছিল। আমি শিশিরদা-র কথা জিজ্ঞাসা করলাম। বলল, বাবা এখন ঘুমাচ্ছেন। যখন যেটা করেছি অনুগত থেকেছি। একশো শতাংশ অনুগত থাকব বিজেপি নেতৃত্বের প্রতি।"

লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়েছেন তাপস রায়। দিনকয়েক আগে বিধায়ক পদ ও তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে রয়ে গিয়েছে কিছু পদ্ধতিগত ত্রুটি। এদিন তা জানালেন বিধানসভার অধ্যক্ষ। তাই তাঁকে আবার নতুন করে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন ; বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget