এক্সপ্লোর

Tapas Roy Joined BJP: বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

Tapas Roy Update: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। 

কলকাতা: ঘাসফুল থেকে পদ্মফুলে। লোকসভা ভোটের (Loksabha Election 2024) বিজেপিতে যোগ দিলেন তাপস রায় (Tapas Roy Update)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। 

বিজেপিতে যোগ দিলেন তাপস রায়: ভোটের আগে ব্রিগেডের মুখে বড় ধাক্কা তৃণমূলে। বিজেপিতে তাপস রায়। জোড়াফুলের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করে পদ্ম শিবিরে বরানগরের বিধায়ক। এদিন বিজেপিতে যোগ দিয়ে শান্তির বাংলা গড়ার ডাক দিলেন তাপস রায়। গত কয়েকদিনের মতো এদিনও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাপস রায় বলেন,  "আমি আজ থেকে বিজেপি এবং মোদিজির পরিবারের সদস্য হলাম। যতদিন রাজনীতিতে আছি , এই পরিবারের সদস্য হিসেবে থাকতে চাই। দায়িত্ব যা দেওয়া হবে তা পালন করব। রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে কৃতজ্ঞ আমাকে গ্রহণ করেছে। রাজ্যে যে অরাজকতার পরিস্থিতি, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের সরকার চলছে। যে সরকার আইনের কথা বলে কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। পশ্চিমবঙ্গ থেকে দলদস্যুদের সরিয়ে শান্তির বাংলা গড়তে পারি সেই লক্ষ্যেই বিজেপিতে যোগ দিলাম। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে ধন্যবাদ। অধিকারীর পরিবারের সঙ্গে সম্পর্ক বহু বছরের। থেকেছি, খেয়েছি, ছাত্র আন্দোলনের সময় থেকে।''

কী অভিযোগ ছিল তাপস রায়ের?

আগেই দুর্নীতি থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাপস রায়। এমনকী তাঁর বাড়িতে ইডি-র তল্লাশি নিয়েও শীর্ষনেতৃত্বের কোনও মন্তব্য না করায় ক্ষুব্ধ ছিলেন তিনি। তাপস রায়ের মান ভাঙাতে সোমবার, তাঁর বউবাজারের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক চলে। কিন্তু তাতেও কোনও ফল মেলেনি। নিজের সিদ্ধান্তেই অনড় তিনি। কী বলেছিলেন তাপস রায়? সন্দেশখালি ও দুর্নীতি তাড়না বাড়িয়েছে বলে জানান তিনি। তাঁর অভিযোগ ছিল, বাড়িতে ED-র হানার ৫২ দিন পরেও খোঁজ নেননি মুখ্যমন্ত্রী। অথচ মমতা শেখ শাহজাহানের বাড়িতে ED-র অভিযান নিয়ে বিধানসভায় সরব হয়েছেন। অভিযোগ করেন, ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ED-র হানা নিয়ে উল্লাস করেছিলেন দলের একাংশ। সেই সময় ফোন করেও খোঁজ নেয়নি দল। 

তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আক্রমণ করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, "ED হানার দুমাসের মধ্যেই বাংলা বিরোধী দলে যোগ দিলেন তাপর রায়। বিজেপি বাংলার মানুষকে কী চোখে দেখে এটাই তার প্রমাণ।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: TMC Clash: জনগর্জন সভার প্রস্তুতি শিবিরে তৃণমূল বনাম তৃণমূল, ধুন্ধুমার কসবায়

সেরা শিরোনাম

Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু

ভিডিও

Weather Update Today | অতি গভীর নিম্নচাপের বলয়ে বাংলা। উত্তরে বৃষ্টি চলবে আরও ২ দিন |ABP ANANDA LIVE
Nandigram News | ১৯ বছর পর নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন আরেক সন্তানহারা মা, হাসিরানি রথ
ECI - Gyanesh Kumar | দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ঝড় ওঠার পর, কী দাবি তুললেন Rahul Gandhi?
Baranagar News | বরানগরের ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চেয়ে হুমকির অভিযোগ | ABP ANANDA LIVE
Sumit Roy News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে সামনে এল নতুন অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget