এক্সপ্লোর

Bengal Election Results 2021: বিধানসভার ভোটে বিজেপির পাঁচ সাংসদের লড়াই, হার তিনজনের, জয়ী দুজন

এবারের বিজেপির প্রার্থী তালিকায় চমক ছিল পাঁচ সাংসদের নাম। জয়ী সাংসদদের টিকিট দিয়ে আসন নিশ্চিত করার পাশাপাশি দলের ছায়া মন্ত্রিসভার একটা রূপরেখা তুলে ধরাও এর উদ্দেশ্য ছিল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।

কলকাতা: পাঁচ সাংসদকে রাজ্য ভোটের লড়াইয়ে নামিয়েছিল  বিজেপি। কিন্তু কোনও লাভ হল না গেরুয়া শিবিরের। তিন সাংসদকে বিধানসভা লড়াইয়ে হারের মুখ দেখতে হল। হারলেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় ও স্বপন দাশগুপ্ত। জিতলেন শুধু নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার।

মাত্র দুই বছর আগে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিধানসভার লড়াইয়ে হারতে হল লকেট-বাবুলদের।

এবারের বিজেপির প্রার্থী তালিকায় চমক ছিল পাঁচ সাংসদের নাম। জয়ী সাংসদদের টিকিট দিয়ে আসন নিশ্চিত করার পাশাপাশি দলের ছায়া মন্ত্রিসভার একটা রূপরেখা তুলে ধরাও এর উদ্দেশ্য ছিল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।

এবার বিধানসভা ভোটে  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে কলকাতার টালিগঞ্জে তৃণমূলের হেভিওয়েট অরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী করেছিল বিজেপি। প্রচারে ঝড়ও তুলেছিলেন বাবুল। কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল বড় ব্যবধানে পরাজিত হয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ।

বিজেপির আর এক হেভিওয়েট প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম মহিলা মুখ লকেটকে চুঁচুড়া থেকে প্রার্থী করে বিজেপি।কিন্তু, তৃণমূলের অসিত মজুমদারের কাছে পরাজিত হলেন তিনিও।

দলের দুই হেভিওয়েটের হারে কার্যত হতাশার সুর বিজেপি নেতৃত্বের গলায়। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় বললেন, বাবুল-লকেটদের পিছিয়ে পড়াটা আশ্চর্যের।

এবার তারকেশ্বর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হন স্বপন দাশগুপ্ত। তার আগে রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। হারতে হল তাঁকেও।

কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককেও ভোটের লড়াইয়ে নামিয়েছিল বিজেপি। কোচবিহারের দিনহাটায় মাত্র ৫৭ ভোটে জিতে কোনওক্রমে মুখরক্ষা করতে পেরেছেন তিনি।

রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারও শান্তিপুর থেকে  জিতে দলের মুখ রক্ষা করেছেন।পাঁচ  সাংসদকে এভাবে বিধানসভা ভোটের লড়াইয়ে নামানোর কৌশল  কার্যত ব্যর্থ হল বিজেপির।

একইসঙ্গে তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামীদের মতো হাতে গোনা কয়েকজনই জিতেছেন। 

 

 

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget