এক্সপ্লোর

আরও সক্রিয় হতে হবে কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষকদের, কড়া দাওয়াই কমিশনের

কলকাতা: ভোটে সন্ত্রাস রুখতে, রাজ্যে এসে একগুচ্ছ দাওয়াই দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষকদের। পাশাপাশি, ভোটের জল রুখতেও দিলেন নয়া নির্দেশ। কাজ হবে তো? প্রশ্ন বিরোধীদের। কিলোমিটারের পর কিলোমিটার গিয়েও দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনীর টহলদারির! কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর সামনেই নিয়ম ভেঙে বুথে ঢুকছে রাজ্য পুলিশ। গত দু’দফার ভোটকে কেন্দ্র করে এমন ছবি রাজ্যের নানা প্রান্তে দেখা গিয়েছে। যা নিয়ে সরব বিরোধীরা। অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনের ঘরে। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় বাহিনী-মোতায়েন নিয়ে আরও কড়া হওয়ার বার্তা দিল কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন কমিশনের নির্দেশ, তৃতীয় দফার ভোটে ৮০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে ৭টি জেলায়। এলাকা টহল দেবে দেড় হাজার মোবাইল ভ্যান। কোন বুথে কী হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে জওয়ানদের। কোনওরকম অস্বাভাবিকত্ব দেখলেই ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলির নির্বাচনী এজেন্টরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন, তাও নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। এদিন এমনই নির্দেশ দিল কমিশনের ফুল বেঞ্চ। এদিন বিকেলে বীরভূম, মালদা এবং মুর্শিদাবাদের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁদের নির্দেশ দেন, মোবাইলে ফোন করলেই যাতে তাঁদের পাওয়া যায়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। অশান্তির খবর পেলেই ছুটে যেতে হবে এলাকায়। অনেকক্ষেত্রেই ভোট-গ্রহণের শেষ ২ ঘণ্টায় ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠছে। এর মোকাবিলায় জাইদির দাওয়াই, এবার থেকে ভোটের দিন বিকেল ৫টায় বুথগুলিকে জানাতে হবে, তখনও পর্যন্ত কত ভোট পড়েছে। ফের একই তথ্য দিতে হবে সন্ধে ৬টায়। সেই সঙ্গে জানিয়ে দিতে হবে, কত ভোটার এখনও লাইনে দাঁড়িয়ে। ভোট শেষে, মোট ভোটের সংখ্যা লিখিতভাবে জানিয়ে দিতে হবে কমিশনকে। যাতে সই থাকবে প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের। সূত্রের দাবি, এদিনের বৈঠকে রাজ্য পুলিশের ডিজিকেও, ঠারেঠোরে কমিশন বুঝিয়ে দেয় যে, তাঁর কাজে তারা সন্তুষ্ট নয়!মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বলেন, আইনের শাসক প্রতিষ্ঠা করতে হবে। হিংসার অভিযোগ প্রচুর আসছে, পোস্ট পোল। নিরপেক্ষভাবে তদন্ত হয় সেটা দেখবেন। কমিশনকে রিপোর্ট দেবেন। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হবে। কমিশন দাওয়াই তো দিল, কিন্তু বাস্তবে, তার প্রয়োগ কতটা হয়, তা বোঝা যাবে রবিবারই।

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget