এক্সপ্লোর

অপসারণ নিয়ে সরব বিরোধীরা, সিইও সুনীল গুপ্তকে ‘ধমক’ জাইদির

কলকাতা: মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তর অপসারণের দাবিতে সরব বিরোধী থেকে বিদ্বজ্জনরা। সূত্রের খবর, এদিন মুখ্য নির্বাচন কমিশনারের ধমকের মুখে পড়তে হয় সুনীল গুপ্তকে। একদিকে যখন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে সরব বিরোধীরা, ঠিক তখনই তাদের অভিযোগের কেন্দ্রে আরও এক ব্যক্তি! তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত। ভোট যত এগোচ্ছে, ততই তাঁর বিরুদ্ধে অভিযোগের বহর বাড়ছে! বিরোধী দলগুলি তো আগেই সরব হয়েছে, এবার মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র অপসারণ দাবি করে কমিশনে গেলেন বিদ্বজ্জনরাও। এর আগে এদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তকে সরানোর দাবি তোলে বিরোধীরাও। কমিশনের কাছে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সিইও কাজ করছে না। এরিয়া ডমিনেশন হচ্ছে না ঠিক করে। সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া বলেন, পর্যবেক্ষকরা সঠিক ভূমিকা পালন করেনি। সিইও-কে সরান। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ বলেন, গত দু’দফার ভোটে আমরা সন্তুষ্ট‍ নই। সিইও অফিস কাজ করেনি। যাঁর তত্ত্বাবধানে রাজ্যে এতবড় ভোট-প্রক্রিয়া চলছে, তাঁর বিরুদ্ধেই অভিযোগের পাহাড়! যার জেরে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তকে, মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদির কাছ থেকে ধমক খেতে হয় বলে সূত্রের দাবি। সুনীল গুপ্তর কাছে জাইদি জানতে চান, তাঁর দফতরের ভূমিকা নিয়ে কেন এত প্রশ্ন উঠছে? কেন সব রাজনৈতিক দলই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে? সাংবাদিকদের প্রশ্নের মুখে নাসিম জাইদির আশ্বাস, আগামী দিনে ভোট সংক্রান্ত তথ্য পেতে আর কোনও সমস্যা হবে না! আশ্বাস তো এল, পরিস্থিতি বদলায় কিনা, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget