এক্সপ্লোর

Loksabha Elections 2024: "লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মত ব্যাপার", মনোনয়ন বাতিল নিয়ে দেবাশিস ধরকে কটাক্ষ শতাব্দী রায়ের

Loksabha Elections 2024: মনোনয়নপত্র বাতিলের জেরে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। বিষয়টি লগ্নভ্রষ্ট হওয়ার মতো বলেও মন্তব্য করেন।

ভাস্কর মুখোপাধ্যায়, খয়রাশোল: 'লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মত ব্যাপার', মনোনয়নপত্র বাতিল (Nomination Rejection) নিয়ে দেবাশিস ধরকে (Debasish Dhar) এভাবেই কটাক্ষ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় (Birbhum TMC Candidate Satabdi Roy)। এপ্রসঙ্গে তিনি বলেন, "পাত্র এসে বসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মত ব্যাপার।" শনিবার খয়রাশোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই দেবাশিস ধরকে কটাক্ষ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের অভিনেত্রী প্রার্থী৷ 

বীরভূম লোকসভা কেন্দ্র থেকে ৩ বারের জয়ী সাংসদ শতাব্দী রায়। চতুর্থবার অনুব্রতহীন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের প্রার্থী হয়েছেন তিনি৷ তাঁর বিপরীতে বিজেপি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল। ২ এপ্রিল থেকে জোর কদমে গ্রামে গ্রামে ও শহরে প্রচার শুরু করেছিলেন তিনি। গত ২৩ এপ্রিল সিউড়িতে জেলাশাসকের দফতরে বিজেপির প্রতীকে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন দেবাশিসবাবু৷ ২৬  এপ্রিল স্কুটিনির দিন দেখা গেল নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করে দিয়েছে। 

কারণ,পুলিশের চাকরি থেকে ইস্তফা দিলেও নো ডিউসের ক্লিয়ারেন্স তিনি রাজ্য সরকারের কাছ থেকে পাননি৷ যদিও, মনোনয়ন বাতিলের আশঙ্কা থেকেই ২৫ এপ্রিল অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিজেপি দেবতনু ভট্টাচার্যকে মনোনয়ন জমা দেওয়ায়৷ টানা প্রচার,দেওয়াল লিখন, ব্যানার ও পোস্টারের পর দেবাশিস বাবুর মনোনয়ন বাতিল নিয়ে উচ্ছ্বাসিত তৃণমূল শিবির৷ অন্যদিকে, স্বাভাবিকভাবেই মনোবল ভেঙে গিয়েছে বিজেপির জেলা নেতা-কর্মীদের। 

এই প্রসঙ্গে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন, "এমন সবাই হুল্লোড় করছিল। কী করে ফেলত? আমারও দেখার ইচ্ছে ছিল। তবে আমার খারাপ লেগেছে একদম নমিনেশন পর্যন্ত পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায় সেই রকম খারাপ লাগা আছে৷"

আরও পড়ুন: Loksabha Election 2024 Opinion Poll : '৪ জুন ৪০০ পার' হবে বিজেপির? বঙ্গে গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? ২৪ এর ভোটের সম্ভাব্য স্কোরকার্ড একনজরে

এরপরই কার্যত কটাক্ষ করে অভিনেত্রী বলেন, "এই রকম আগে কারও ক্ষেত্রে হয়েছে কিনা আমার জানা নেই৷ লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো৷ বিয়ের পিঁড়িতে পাত্র এসে বসার আগেই পাত্রীর বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মতো বিষয়। সেই রকম হয়ে গেছে ব্যাপারটা।"

প্রসঙ্গত, মনোনয়নপত্র বাতিল হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর। সোমবার এই মামলার শুনানি। সেই দিনই এই কেন্দ্রে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget