এক্সপ্লোর

Dilip Ghosh: রামনবমীর শোভাযাত্রায় বিনা কারণে ঝামেলা করবেন না," প্রশাসনকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Dilip Ghosh: গত বছর রামনবমীর শোভাযাত্রার সময় হুগলির রিষড়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিশাল গণ্ডগোল হয়। রামনবমীর শোভাযাত্রার উপর পাথর হামলার অভিযোগকে কেন্দ্র করে ঝামেলা বেঁধে যায় দুটি গোষ্ঠীর মধ্যে।


কমলকৃষ্ণ দে, পশ্চিম বর্ধমান: আগামী ১৭ এপ্রিল রামনবমীর শোভাযাত্রা (Ram Navami Procession) বের করা হবে রাজ্যের বিভিন্ন জায়গায়। তার আগে শুক্রবার সকালে বর্ধমানের বড় নীলপুর বাজারে আয়োজিত পথসভা থেকে পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি (West Bengal police) দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (BJP leader Dilip Ghosh)। চাঁছাচোলা ভাষায় পরিষ্কার বললেন, "রামনবমীর শোভাযাত্রায় বিনা কারণে ঝামেলা করবেন না। চারটে পুলিশকে পাঠিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের চমকাবেন না। দু-চারটে দাঙ্গাবাজকে পাঠাবেন না।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর রামনবমীর শোভাযাত্রা বের করা নিয়ে হুগলির রিষড়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিশাল গণ্ডগোল হয়। রামনবমীর শোভাযাত্রার উপর পাথর হামলার অভিযোগকে কেন্দ্র করে ঝামেলা বেঁধে যায় দুটি গোষ্ঠীর মধ্যে। যার জেরে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও। এই বিষয়ে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষও প্রকাশ করে আদালত। এই বছর যাতে তার পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে থেকেই পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রাতঃভ্রমণের কর্মসূচি শেষ করে দিলীপ ঘোষ তাঁর নির্ধারিত সূচী অনুযায়ী পূর্ব বর্ধমানের ভাতারে যাচ্ছিলেন ভোট প্রচারে। যাওয়ার পথে তিনি ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: বাংলাদেশ সীমান্তের ভোটগ্রহণ কেন্দ্রে কেমন চলছে প্রস্তুতি ? খতিয়ে দেখতে সাতসকালে সারইপ্রাইজ ভিজিট জেলাশাসকের

সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ইদের অনুষ্ঠানের জন্য জলসত্রের আয়োজন করা হয়েছিল। তখন সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা। দিলীপ ঘোষ জলসত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকে মাইক হাতে সবাইকে ইদের শুভেচ্ছা জানান। মিনিট পাঁচেক ওখানে থাকার পর অবশ্য তিনি তাঁর নির্ধারিত কর্মসূচির জন্য ভাতারের ওড়গ্রামের উদ্দেশে রওনা দেন।   

কিন্তু হঠাৎ তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষ কেন? এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন," ওনারা আমাকে ডাকেন, শরবত খেতে দেন, বলেন বসুন। তাই ওদের ক্যাম্পে গিয়ে বসি,শুভেচ্ছা বিনিময় করি, কোলাকুলি করি। ওদের মাইকে ভাষণ দিয়ে বলি সম্প্রীতির ভালোবাসার ইদ, গাজন, নীল এবং বাংলা নববর্ষ এবং রামনবমী আসছে। এই সমস্ত অনুষ্ঠান যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয় করা।" 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: ১০৭ কিমি এলোমেলো রাস্তা-জঙ্গল অতিক্রম করে ২ বৃদ্ধের ভোটগ্রহণ ভোটকর্মীদের !

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget