এক্সপ্লোর

West Bengal Election 2021 কাল থেকে ৪ দিন বীরভূমে বিজেপির রথ, থাকবেন যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, রাজনাথ সিংহরা

এবার টার্গেট অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূম। আসন্ন বিধানসভা ভোটে লাল মাটির জেলা কব্জা করতে দলের সর্বভারতীয় সভাপতি, চার কেন্দ্রীয় মন্ত্রী ও প্রথম সারির রাজ্য নেতাদের বীরভূমে নামাচ্ছে বিজেপি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: একুশের ভোটে বিজেপির নিশানায় এবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। কাল থেকে চার দিন বীরভূম জেলা জুড়ে ঘুরবে বিজেপির রথ। থাকবেন জেপি নাড্ডা, রাজনাথ সিংহ থেকে যোগী আদিত্যনাথের মত নেতারা।  কেন্দ্রীয় বিজেপি নেতারা বাংলা কতটুকু চেনেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির এই কর্মসূচিকে গুরুত্ব দিতে চাননি অনুব্রত নিজে।

অনুব্রত মণ্ডল আগেই বলেছিলেন, খেলা তো হবেই, ভয়ঙ্কর খেলা হবে, খেলা সবে শুরু...। এর পাল্টা বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন বলেন, খেলা হয়ে গেছে, ঘরে ঘরে পদ্ম ঢুকে গেছে... ।

এবার টার্গেট অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূম। আসন্ন বিধানসভা ভোটে লাল মাটির জেলা কব্জা করতে দলের সর্বভারতীয় সভাপতি, চার কেন্দ্রীয় মন্ত্রী ও প্রথম সারির রাজ্য নেতাদের বীরভূমে নামাচ্ছে বিজেপি। মঙ্গল থেকে শুক্রবার, টানা চারদিন অনুব্রত মণ্ডলের গড়ে ঘুরবে বিজেপির রথ। আসবেন একের পর এক বিজেপি নেতা। মঙ্গলবার তারাপীঠ থেকে রথযাত্রার উদ্বোধন করবেন জেপি নাড্ডা । এর পর দিন ময়ূরেশ্বরে রথযাত্রায় যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বৃহস্পতিবার সিউড়িতে থাকবেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর শুক্রবার নানুরে রথযাত্রায় দেখা যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। প্রথম সারির বিজেপি নেতাদের পাশাপাশি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির নেতারাও থাকবেন রথে। অরবিন্দ মেনন জানান, আমাদের আলাদা করে বীরভূম টার্গেট নয়, আমরা চেষ্টা করছি ২৯৪ কেন্দ্র ছুঁয়ে রথ নিয়ে যেতে, রথ সর্বত্র ঘুরবে ।

সূত্রের খবর, বিজেপির রথযাত্রা নিয়ে সংঘাতের রাস্তায় যাবে না তৃণমূল। বিজেপিকে গুরুত্ব দিতে চাননি অনুব্রত মণ্ডল। তাঁর মতে, বিজেপি ওসব করুক, রথ করুক, ঘোড়ার গাড়ি করুক, এসব পাত্তা দিই না।

কিন্তু বিজেপির দাবি, পরিবর্তন যাত্রার মধ্যে দিয়েই এ রাজ্যে পরিবর্তন হবে। অরবিন্দ মেনন বলেছেন, বিজেপির রথযাত্রা কখনও বিফলে যায়নি, যেখানে রথযাত্রা হয়েছে সেখানে তাদের আর ফিরে তাকাতে হয়নি, ক্ষমতায় আসছি, তৃণমূলের নেতারা এখন কাটা বাল্ব, জ্বলে না।

কেন্দ্রীয় বিজেপি নেতাদের পরপর পশ্চিমবঙ্গ সফরকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ভোট এসে গেছে। বাংলা প্রীতি দেখাচ্ছে। যেন বাংলাই টার্গেট। আমাকে একজন বলল, নানুরে নাকি যোগী আসছে। আমার প্রশ্ন যোগী কি নানুর চেনেন?

২০১৬-র বিধানসভা ভোটে বীরভূম জেলার এগারোটি আসনের মধ্যে তৃণমূল জেতে ৯টিতে। বাম-কংগ্রেস জোটের হাতে যায় ২টি আসন। তবে উনিশের লোকসভা ভোটে তৃণমূলকে টক্কর দিয়ে জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে লিড পায় বিজেপি। ৬টিতে এগিয়ে ছিল তৃণমূল। ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে আর নয় অন্যায় কর্মসূচিতে এসেছিলেন জেপি নাড্ডা। এর কয়েক দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। এবার অনুব্রত মণ্ডলের জেলায় রথে সওয়ারি হবেন নাড্ডা।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget