এক্সপ্লোর

Sandeshkhali: শাহজাহান মার্কেটে উড়ল গেরুয়া পতাকা, লোকসভা ভোটের মুখে কি বদলাচ্ছে সন্দেশখালির সমীকরণ?

২০১৩-র পর থেকে কার্যত সন্দেশখালিজুড়ে বিরোধী দলগুলির পতাকা দেখা যায়নি। শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারে শুক্রবার তৃণমূলের পতাকা খুলে লাগানো হয় গেরুয়া পতাকা। 

সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: লোকসভা ভোটের মুখে কি বদলাচ্ছে সন্দেশখালির (Sandeshkhali) সমীকরণ? শেখ শাহজাহান যখন সিবিআই (CBI) হেফাজতে, তখন সন্দেশখালির শেখ শাহজাহান (Seikh Shahjahan) মার্কেটে উড়ল গেরুয়া পতাকা। শনিবার, সন্দেশখালি ১ নম্বর ব্লকে সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যান বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এই এলাকায় শেখ শাহজাহানের বাড়ি! এখানেই এদিন রীতিমতো চেয়ার টেবিল পেতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে ক্যাম্প করে বিজেপির আইনজীবী সেল।

এক সময়ে যিনি ছিলেন সন্দেশখালির ত্রাস। তিনিই এখন সিবিআই হেফাজতে। তাঁর শাগরেদরাও গরাদের আড়ালে। আর তারপর থেকেই বদলাতে শুরু করেছে সন্দেশখালির সমীকরণ। এবার খোদ শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারে উড়ল গেরুয়া ধ্বজা।                                                  

সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া বাজারে এই বিশাল মার্কেট। শয়ে শয়ে দোকান। মাছের আড়ত। রয়েছে ফলের দোকান, ওষুধের দোকান, গোটা একটা মার্কেট কমপ্লেক্স। এরই দোতলায় রয়েছে শেখ শাহজাহানের অফিস ঘর। সেই শেখ শাহজাহান মার্কেটে উড়ল বিজেপির পতাকা।                                 

স্থানীয়দের দাবি, ২০১৩-র পর থেকে কার্যত সন্দেশখালিজুড়ে বিরোধী দলগুলির পতাকা দেখা যায়নি। বর্তমানে CBI-এর হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারে শুক্রবার তৃণমূলের পতাকা খুলে লাগানো হয় গেরুয়া পতাকা। 

চব্বিশের লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি। একের পর এক নেতা-নেত্রী নিয়মিত পৌঁছে যাচ্ছেন সেখানে শনিবার, সন্দেশখালিতে যায় বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের একটি দল। সন্দেশখালি ১ নম্বর ব্লকে সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। এখানেই শেখ শাহজাহানের বাড়ি!

সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের একসময় প্রধান ও পরে উপপ্রধান ছিলেন শেখ শাহজাহান। এখানেই এদিন রীতিমতো চেয়ার টেবিল পেতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে ক্যাম্প করে বিজেপির আইনজীবী সেল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক, নিরাপদ সর্দারের জামিনের দিনই, ভাঙা তুষখালি ফেরিঘাট এবং লাগোয়া রাস্তায় দেখা যায় সিপিএমের পতাকা। এবার শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে উড়ল বিজেপির পতাকা। 

 

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget