এক্সপ্লোর

সব থেকে বেশি ব্যবধান প্রায় ৭ লাখ, সব থেকে কম ১৮১- দেখে নিন দুই জয়ী প্রার্থীকে

সি আর পাটিল ও ভোলানাথ। দুজনেই বিজেপির হয়ে লোকসভা ভোটে লড়েছিলেন, জিতেছেনও দুজনেই। কিন্তু ফারাক গড়ে দিয়েছে তাঁদের জয়ের ব্যবধান।

নয়াদিল্লি: একদিকে সি আর পাটিল, অন্যদিকে ভোলানাথ। দুজনেই বিজেপির হয়ে লোকসভা ভোটে লড়েছিলেন, জিতেছেনও দুজনেই। কিন্তু ফারাক গড়ে দিয়েছে তাঁদের জয়ের ব্যবধান। চলুন, সেটাই এবার দেখে নেওয়া যাক। দুবারের সাংসদ সি আর পাটিল লোকসভা ভোটে সবথেকে বড় ব্যবধানে জয়ের একেবারে কাছাকাছি চলে এসেছেন, গুজরাতের নভসারিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি হারিয়েছেন ৬.৮৯ লাখের বেশি ভোটে। এ বছরের ভোটে এটাই সবথেকে বড় ব্যবধানে জয়। এর আগে সব থেকে বড় জয় পান ২০১৪-র অক্টোবরে, মহারাষ্ট্রের বীড়ে উপনির্বাচনে। বিজেপির গোপীনাথ মুন্ডে প্রয়াত হওয়ায় ওখান থেকে লোকসভা ভোটে দাঁড়ান তাঁর মেয়ে প্রীতম মুন্ডে। ৬.৯৬ লাখ ভোটে তিনি হারিয়ে দেন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে। এবার চলুন হরিয়ানায়। কার্নাল লোকসভা কেন্দ্রে জিতেছেন বিজেপির সঞ্জয় ভাটিয়া। ৬.৫৬ লাখে জিতেছেন তিনি। তাঁর সহকর্মী কৃষণ লাল আবার ফরিদাবাদ থেকে জিতেছেন ৬.৩৮ লাখ ভোটে। গুজরাতের গাঁধীনগর থেকে এই প্রথম ভোটে দাঁড়ান বিজেপি সভাপতি অমিত শাহ, তিনি জিতেছেন ৫.৫৭ লাখ ভোটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী থেকে জয়ের ব্যবধান ৪.৭৯ লাখ। এবার দেখে নেওয়া যাক উল্টো দিকটা। উত্তর প্রদেশের মছলিশহর থেকে বিজেপির ভোলানাথ জিতেছেন মাত্র ১৮১ ভোটে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বসপার ত্রিভুবন রামকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়েছেন তিনি। অথচ গত লোকসভা নির্বাচনে ১.৭২ লাখ ভোটে এই আসন জেতেন বিজেপিরই রাম চরিত্র নিষাদ। লাক্ষাদ্বীপে ন্যাশনাল কংগ্রেস পার্টির মহম্মদ ফয়জল পি পি জিতেছেন ৮২৩ ভোটে, তিনি হারিয়েছেন কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হামদুল্লা সইদকে। পশ্চিমবঙ্গেও আরামবাগ থেকে তৃণমূলের অপরূপা পোদ্দার (আফরিন আলি) বিজেপির তপনকুমার রায়কে হারিয়েছেন মাত্র ১.১৪২ ভোটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget