এক্সপ্লোর

Panchayat Election:পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা উদ্ধার মালদায়

Bomb Recovery From Ratua:থামছে না বোমা উদ্ধারের ধারা। এবারও ঘটনা মালদায়। রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে কৌটো বোমা পড়ে থাকা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

করুণাময় সিংহ, মালদা: থামছে না বোমা (Bomb Recovery) উদ্ধারের ধারা। এবারও ঘটনা মালদায় (Malda)। রতুয়ার (Ratua) চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে কৌটো বোমা পড়ে থাকা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

কী ঘটেছিল?
রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামের চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সবক'টি বোমা নিষ্ক্রিয় করা হয়। স্থানীয়দের ধারণা, পঞ্চায়েত ভোটের আগে বিশেষ উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল। কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ। সপ্তাহখানেক আগে রতুয়ারই নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয় মালদার ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে। আবার চলতি একেবারে মাসের গোড়ার দিকে, মাঝরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। চার দিক ঘন কালো ধোঁয়ায় ভরে যায়। ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। পুলিশ সূত্রে খবর মেলে, একটি নলকূপের ধারে মাটির নিচে বস্তায় করে বোমা মজুত করা ছিল। ঘটনাস্থল থেকে তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। ঘটনাচক্রে, সে দিনই আবার বীরভূমের নানুর থেকে দু'ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। একটি বাড়ির পাশ থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পঞ্চায়েত ভোটের আগে বোমা-বিস্ফোরক উদ্ধারের একের পর এক খবরে ফের আতঙ্কের চোরাস্রোত সাধারণ মানুষের মধ্যে।

এক ছবি বীরভূমে...
শুধু মালদা নয়, বীরভূমেও এক ছবি দেখা গিয়েছে। দিনপাঁচেক আগেকার কথা। বীরভূমের দু'জায়গা থেকে উদ্ধার হয় তাজা বোমা। স্থানীয়দের দাবি, শান্তিনিকেতন থানার দূরত্ব ৭ কিলোমিটার হলেও, পুলিশ আসতে আধঘণ্টারও বেশি সময় নেয়। পরে স্কুলের কাছে ওই মাঠ থেকে ৪০টি বোমা উদ্ধার হয়। তার ঠিক আগের  দিন, লালমাটির জেলার আমোদপুর গ্রামে তৃণমূল পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমা উদ্ধার করে পুলিশবোমা মজুতের অভিযোগে ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সাঁইথিয়া থানা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মেলে ৬১টি তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকা থেকে ৫০০ মিটার দূরে ২১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ভোররাতে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকেও ৩০টি বোমা উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, ড্রামের মধ্যে ভরে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে। 

আরও পড়ুন:কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget