এক্সপ্লোর

C V Ananda Bose : 'বাধা, কালো-পতাকা, গো-ব্যাক স্লোগান', তার মধ্যেই উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল, বেরিয়ে কী বললেন

বৈঠক শেষ করে রাজ্যপাল জানান, 'উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে যা করা প্রয়োজন, করবেন' ।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই এসেছিল বাধা।  তুমুল বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।   রাজ্যপালকে দেখামাত্রই দেখানো হয় কালো পতাকা, শুরু হয়ে যায় গো ব্যাক স্লোগান।  বিক্ষোভের মুখে পড়ে রাজ্যপালের গাড়ি দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠে বৈঠকে যোগ দিতে চলে যান রাজ্যপাল। গত সোমবারও বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন উত্তরবঙ্গ সফরে আসা রাজ্যপাল।

সেই বৈঠক শেষ করে রাজ্যপাল জানান, 'উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে যা করা প্রয়োজন, করবেন' । সেই সঙ্গে পঞ্চায়েত ভোটের আগে অশান্তি নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, 'গ্রাউন্ড জিরো-য় গিয়ে হিংসাদীর্ণ এলাকার পরিস্থিতি দেখেছি। পরিস্থিতির উপর নজর রাখছি'। এর আগে সোমবারও তিনি বলেছিলেন , তাঁর কাছে ‘ফিল্টার’ হয়ে বিভিন্ন তথ্য পৌঁছয়। কাজেই সাধারণ মানুষের কী অভাব-অভিযোগ রয়েছে, তা যেন সঠিক ভাবে খতিয়ে দেখা হয়।

আরও পড়ুন : 



এরই মধ্যে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খায় রাজ্য । কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, ১১ বিশ্ববিবিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ, অবিলম্বে ১০ উপাচার্যের বেতন চালু করতে হবে। নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই নিয়োগ হয়েছিল বলে মামলা দায়ের করা হয়েছিল। তারপর নিযুক্ত ১০ উপাচার্যের বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধাও বন্ধ করে দেয় রাজ্য। রাজ্যকে ধাক্কা দিয়ে আদালতের নির্দেশ, অবিলম্বে ১০ উপাচার্যের বেতন চালু করে দিতে হবে।         

 উচ্চশিক্ষা দফতরের সঙ্গে অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই রাজ্যপাল তথা আচার্য কয়েকজন অস্থায়ী উপাচার্যকে বেছে নিয়ে ছিলেন। তাঁদেরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে বলা হয় রাজভবনের তরফে।  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় বৈঠক। সূত্রের খবর, রাজ্যপালের ডাকা বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ ১২টি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। ১৩ জন উপাচার্যকে বৈঠকে ডাকা হয়েছিল।                  

সূত্রের খবর, বুধবার দুপুরে রাজ্যপাল কোচবিহারে যাচ্ছেন বলে সূত্রের খবর। ভোট পূর্ববর্তী অশান্তির অভিযোগ লেগেই রয়েছে কোচবিহারে। ঘটেছে একের পর এক রাজনৈতিক কর্মীর মৃত্যু। এই পরিস্থিতিতে ভাঙড়, ক্যানিংয়ের পর কোচবিহার যাচ্ছেন তিনি।                     



 


সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget