এক্সপ্লোর

Exit Poll : 'ফের একবার মোদি সরকার' ? কী ইঙ্গিত বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষায় ?

Exit Poll Live : কারা আসতে চলেছে ক্ষমতায় ? তা জানা যাবে আগামী ৪ জুন। তবে তার আগেই একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা সামনে আসছে।

কলকাতা : প্রায় দেড় মাসের ভোটযুদ্ধ শেষ। তীব্র গরমের মধ্যেই হয়ে গেল লোকসভা নির্বাচন। এবার ফলাফলের পালা। কারা আসতে চলেছে ক্ষমতায় ? তা জানা যাবে আগামী ৪ জুন। তবে তার আগেই একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা সামনে আসছে। আর প্রায় প্রতিটি বুথফেরত সমীক্ষাতেই ইঙ্গিত রয়েছে - 'ফের একবার মোদি সরকার।'

একবার দেখে নেব কোন সমীক্ষায় কী উঠে এল ?

News Nation তাদের সমীক্ষায় বলছে, দেশজুড়ে ৩৪২টি থেকে ৩৭৮টি আসন পেতে পারে NDA। I.N.D.I.A ব্লক পেতে পারে ১৫৩-১৬৯টি আসন। অন্যান্যরা পেতে পারে ২১-২৩টি আসন।

MATRIZE-এর সমীক্ষা অনুযায়ী, ৩৫৩ থেকে ৩৬৮টি আসন পেতে পারে NDA। I.N.D.I.A ব্লক পেতে পারে ১১৮ থেকে ১৩৩টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৪৩ থেকে ৪৮টি আসন।

JAN KI BAAT -এর সমীক্ষা অনুযায়ী, এবার ৩৬২ থেকে ৩৯২টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA। অন্যদিকে, ১৪১ থেকে ১৬১টি আসন পেতে পারে I.N.D.I.A ব্লক ।  অন্যান্যরা পেতে পারে ১০ থেকে ২০টি আসন। 

D DYNAMICS-এর সমীক্ষাও বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে। তাদের মতে, ৩৭১টি আসনে জিতবে NDA জোট। I.N.D.I.A ব্লক পেতে পারে ১২৫টি আসন। ৪৭টি আসনে জিততে পারে অন্যান্যরা।

এছাড়া PMARQ-এর সমীক্ষা অনুযায়ী, ৩৫৯টি আসন পেতে পারে NDA। ১৫৪টি আসন যেতে পারে I.N.D.I.A ব্লকের ঝুলিতে। ৩০টি অন্যান্যরা।

এনডিএ পেতে পারে ৩৫৩ থেকে ৩৮৩টি আসন। বিজেপি একাই ৩১৫টি আসন পেতে পারে। ১৫২ থেকে ১৮২-তে থামতে পারে বিরোধীদের জোট ইন্ডিয়া। এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে।

একদিকে বিজেপি নেতৃত্বাধীন NDA, তো অন্যদিকে কংগ্রেস-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সম্মিলিত মঞ্চ I.N.D.I.A জোট...কারা শেষমেশ শেষ হাসি হাসতে চলেছে জানা যাবে আগামী ৪ জুন। কিন্তু, তার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে যা ফলাফল হতে পারে বলে অনুমান করা হচ্ছে, তা-ই আজ প্রকাশ করেছে একাধিক সংস্থা। অধিকাংশ সংস্থারই বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। কিন্তু, দেশের মূল দু'টি দল বিজেপি ও কংগ্রেস এককভাবে কতগুলো আসন পাবে ? C VOTER সমীক্ষায় উঠে এল সেই তথ্যও। এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি এককভাবে ৩১৫টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৭৪টি আসন। এছাড়া শতাংশের বিচারে বিজেপি পেতে পারে ৩৮.৯ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ২১.৪ শতাংশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget