এক্সপ্লোর

‘ন্যায়’ প্রকল্প দারিদ্র্যের ওপর কংগ্রেসের ‘সার্জিক্যাল স্ট্রাইক’, দাবি রাহুলের

নয়াদিল্লি: দেশের হতদরিদ্র ২০ শতাংশ গৃহস্থের ন্যূনতম আয় নিশ্চিত করতে দলের প্রতিশ্রুতিকে ‘দারিদ্র্যের ওপর সার্জিক্যাল স্ট্রাইক’ বলে উল্লেখ করলে রাহুল গাঁধী। তাঁর মতে, একবিংশ শতাব্দীতে দেশে কারও গরিব থাকা উচিৎ নয়। এদিন গুজরাতের গঙ্গানগর জেলায় সুরাতগড়ে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে চোপ দাগেন কংগ্রেস সভাপতি। অভিযোগ করেন, দেশের ধনী ও শীর্ষ শিল্পপতিদের হাতে টাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল জানান, কংগ্রেস গরিবদের সেবা করবে। প্রতিশ্রুতি দেন, ন্যূনতম আয় প্রকল্প ‘বিগ ব্যাং’ (বড় ধামাকা) হয়ে দেখা দেবে। বলেন, এটা হল ধমাকা। এই বম্ব ফাটবে। এটা দারিদ্র্যের ওপর কংগ্রেসের সার্জিক্যাল স্ট্রাইক। ওরা (বিজেপি) দরিদ্রদের হঠিয়ে দিয়েছে। আমরা দারিদ্র হঠিয়ে দেব। গরিবদের সহায়তা করার বিষয়ে তিনি বলেন, কীভাবে তা করা যায়, সেই নিয়ে ভাবছিলাম। অনেক বৈঠক ও আলোচনার পর আমরা ঠিক করি, প্রতিমাসে ন্যূনতম আয় ১২ হাজার টাকা হওয়া উচিৎ। শীঘ্রই, ২০১৯ সালে কেন্দ্রে কংগ্রেস সরকার গঠন হওয়ার পর গোটা দেশে ন্যূনতম আয় প্রতিমাসে ১২ হাজার টাকা হবে। রাহুলের অভিযোগ, মোদি সরকারের আমলে দারিদ্র ও বেকারত্ব বেড়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে ১৪ কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিলেন। মোদি ফের তাঁদের গরিব করে ছেড়েছেন। সোমবার, রাহুল গাঁধী ঘোষণা করেন, যদি আসন্ন নির্বাচনে কংগ্রেস ক্ষমতা দখল করে, তাহলে দেশের গরিব পরিবারগুলিকে প্রতি বছর ৭২ হাজার টাকা কর দেওয়া হবে। এর ফলে, দেশের প্রায় ২৫ কোটি মানুষ উপকৃত হবেন। রাহুলের দাবি, একবিংশ শতাব্দীতে দেশে কারও গরিব থাকা উচিৎ নয়। প্রসঙ্গত, কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পকে ভাঁওতা বলে কটাক্ষ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সোমবার তিনি বলেছিলেন, কংগ্রেসের ইতিহাস রয়েছে দারিদ্র্য দূরিকরণের নামে দেশের গরিব মানুষকে ‘প্রতারণা’ করার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget