এক্সপ্লোর

Loksabha Election 2024: যাদবপুরের সিপিএম প্রার্থীর দেওয়াল লিখন কালি দিয়ে মোছার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, এই ওয়ার্ডে সিপিএমের দেওয়ার লেখার কর্মী নেই। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে

সোনারপুর: যাদবপুর (Jadavpur) কেন্দ্রের কংগ্রেস (Congress) সমর্থিত সিপিএম (CPIM) প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। কোথাও আবার সিপিএমের লেখা দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। রাজপুর-সোনারপুর (Rajpur-Sonarpur) পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএমের। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের তরফে।

আরও পড়ুন: Mamata Banerjee : 'মুখ দিয়ে বেরিয়ে গেছে রাগের চোটে' মমতার বক্তৃতার মাঝে 'কুশব্দ', বিতর্ক তুঙ্গে

রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, এই ওয়ার্ডে সিপিএমের দেওয়ার লিখনের মতো কর্মী নেই। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে সিপিএমের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরেই এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন। এলাকার বামকর্মী কৃশানু বিশ্বাস জানান, কাউন্সিলরের মদতে এইসব ঘটনা ঘটেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, "লাল ঝান্ডটাকে ভয় পাচ্ছে তৃণমূল। জিততে পারবে না বুঝতে পেরেই এইসব করছে ওরা। "

আরও পড়ুন: Congress Manifesto : কর্মসংস্থান, জাতগণনা; কংগ্রেসের 'ন্যায়পত্র-ইস্তেহারে' কী কী আশ্বাস ?

প্রসঙ্গত উল্লেখ্য, যাদবপুর লোকসভা আসনে এবার মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রীতে পরিণত হওয়া দলের যুব সংগঠনের নেত্রী সায়নী ঘোষকে। কংগ্রেসের সমর্থনে সিপিআইএম প্রার্থী হয়েছেন বাম যুব নেতা সৃজন ভট্টাচার্য আর বিজেপি দাঁড় করিয়েছে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা অনিবার্ণ গাঙ্গুলিকে। আব্বাস ও নৌশাদ সিদ্দিকির দল আইএসএফ যাদবপুরে প্রার্থী দিলেও তারা ভাঙড়ের বাইরে সেই রকম কোনও সংগঠন এখনও পর্যন্ত গড়ে তুলতে পারেনি। তাই তাদের লড়াইয়ের মধ্যে রাখতে চাইছেন না রাজনৈতিক ব্যক্তিরা।

একসময়ে বামদের গড় বলে খ্যাত যাদবপুরে অনেক দিন জিততে পারেননি কোনও সিপিএম প্রার্থী। এবার তাই বঙ্গ সিপিএমের অন্যতম মুখ সূজন ভট্টাচার্যের উপর ভরসা রাখছেন  লালঝাণ্ডা বহনকারীরা। যদিও শেষ হাসি কে হাসবে তা বোঝা যাবে আগামী ৪ জুনই।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget