এক্সপ্লোর

এসএসকেএমে বসেই ভোটে কলকাঠি নাড়তে পারেন মদন, কমিশনে দীপা

কলকাতা: এসএসকেএম হাসপাতালে বসে ভবানীপুরের ভোটকে নিয়ন্ত্রণ করতে পারেন সারদা কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত জেলবন্দী তৃণমূল নেতা মদন মিত্র। এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ ভবানীপুরের জোট প্রার্থী দীপা দাশমুন্সি। কমিশনকে লেখা চিঠিতে দীপার দাবি, মদন মিত্র ভবানীপুর এলাকারই বাসিন্দা। তিনি অত্যন্ত প্রভাবশালী। এসএসকেএমে তিনি যাতে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা না পান, তা সুনিশ্চিত করা হোক। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ছাড়া বাইরের কেউ যাতে মদন মিত্রর ওয়ার্ডে ঢুকতে না পারে, তা নিশ্চিত করুক কমিশন। হাসপাতালে মদন মিত্রকে নজরবন্দি করার দাবি তুলেছে বামেরাও। তাদেরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভোট করানোর জন্যই এসএসকেএম-এ ভর্তি হয়েছেন মদন মিত্র! সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব বলেছেন, হাসপাতালে মদনকে নজরবন্দি করা হোক। ঘরে সিসিটিভি বসানো হোক। বিজেপি জানিয়েছে, এই ইস্যুতে তারাও কমিশনে নালিশ জানাবে। সূত্রের দাবি, সারদা কেলেঙ্কারিতে ধৃত প্রাক্তন মন্ত্রীকে রাখা হয়েছে শীতাতপনিয়ন্ত্রিত কার্ডিওলজি বিভাগের কেবিন নম্বর ওয়ানে। যেখানে অবাধে আসা-যাওয়া করছেন দলের নেতা-কর্মীরা। লোকজন আসছেন, দেখা করছেন, আলোচনা করছেন। কোনও বাধা ছাড়াই! এসএসকেএম সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় ভর্তি হওয়ার পর থেকে মদন মিত্রর কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু, গুরুতর অসুস্থতার কোনও লক্ষ্মণ মেলেনি বলে হাসপাতাল সূত্রের দাবি। তা সত্বেও, তাঁকে আরও সাতদিন হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে! মদন মিত্রের অসুস্থতা নিয়ে সাফাইয়ের সুর এসএসকেএম অধিকর্তা মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের গলায়! গত সোমবার ছিল মদন মিত্রের কেন্দ্র কামারহাটিতে ছিল ভোট। বিরোধীদের দাবি, তার আগেও জেল থেকে এসএসকেএম হাসপাতালে যাওয়ার ‍মরিয়া চেষ্টা করেছিলেন মদন। কিন্তু বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে যাওয়ায় শেষ মুহুর্তে ভেস্তে যায় সেই পরিকল্পনা। কামারহাটির পর এবার ভবানীপুর। যেখানকার প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়! আবার এই ভবানীপুরই মদন মিত্রের খাস তালুক। এখানেই তাঁর বাড়ি। এই এলাকার প্রতিটি গলি তাঁর তালুর মতো চেনা! তাই কি ভবানীপুরের ভোট করাতে জেল থেকে তড়িঘড়ি হাসপাতালে মদন মিত্র? তাই কি আলিপুর কম্যান্ড হাসপাতালে না পাঠিয়ে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত এসএসকেএমই পাঠানো হয়েছে মদন মিত্রকে? প্রশ্ন বিরোধীদের।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget