এক্সপ্লোর

Modi On Article 370:'কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ ফিরিয়ে দেখাক', হুঙ্কার প্রধানমন্ত্রীর

Election 2024:'দেশের বাকি রাজনৈতিক দল, বিশেষত কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ ফেরানোর ঘোষণা করে দেখাক', উধমপুরের নির্বাচনী জনসভায় 'হুঙ্কার' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

নয়াদিল্লি: 'দেশের বাকি রাজনৈতিক দল, বিশেষত কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ ফেরানোর (Election 2024) ঘোষণা করে দেখাক', উধমপুরের নির্বাচনী (Modi In Udhampur Rally) জনসভায় 'হুঙ্কার' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আরও বলেন, 'আপনাদের আশীর্বাদে ৩৭০ নম্বর অনুচ্ছেদ নামের পাঁচিল মোদি ভেঙে দিয়েছে। সেই পাঁচিলের ধ্বংসাবশেষ মাটির নিচে পাঠিয়ে দিয়েছে।' কারও ক্ষমতা থাকলে সেই অনুচ্ছেদ ফিরিয়ে দেখাক, এই বার্তাই দেন তিনি। তবে মোদির সংযোজন, 'দেশের মানুষ তাঁদের দিকে ফিরেও তাকাবেন না।'

প্রধানমন্ত্রীর অভিযোগ...
শুক্রবার, উধমপুরের জনসভা থেকে একের পর এক অস্ত্রে বিরোধীদের আক্রমণ করেন মোদি। বলেন, 'ওরা বলত, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল হলে আগুন জ্বলবে, জন্মু-কাশ্মীর আমাদের থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু জম্মু ও কাশ্মীরের যুবসমাজ ওদের আয়না দেখিয়ে দিয়েছে।' ২০১৯ সালের ৫ অগাস্ট আচমকাই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল কেন্দ্র। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সে সময় সমালোচনার ঝড় ওঠে। শত চাপ সত্ত্বেও জন্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত থেকে সরেনি কেন্দ্র। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের সাংবিধানিক কেন্দ্রের সিদ্ধান্ত 'সাংবিধানিক' বলে সিলমোহর দেয়। 
রাজনৈতিক মহলের ধারণা ছিল, লোকসভা ভোটের আগে এটিকে নির্বাচনী ইস্যু করবে বিজেপি। এদিন উধমপুরের সভায় প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেন, 'যখন দেখল ওরা নিজেদের লক্ষ্যে সফল হতে পারছে না, তখন জন্মু-কাশ্মীরের বাইরে, দেশের অন্য অংশের মানুষের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করল। বলতে শুরু করল, ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কারও কোনও লাভ হয়নি।' এদিন জম্মু-কাশ্মীরের উন্নয়নের কথাও শোনা যায় তাঁর মুখে। মোদির দাবি, গত এক দশকে সেখানকার চেহারা-ছবি সম্পূর্ণ বদলে গিয়েছে। একই সঙ্গে এও জানান, দ্রুত রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। তার পরই সেখানে বিধানসভা নির্বাচনেরও ব্যবস্থা করা হবে।

প্রেক্ষাপট...
২০১৮ সালের জুন মাসে জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় থাকা বিজেপি-পিডিপি জোট ভেঙে যাওয়ার পরের বছরই ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলোপ করার কথা ঘোষণা করে কেন্দ্র। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হবে। এর মধ্যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের কোনও বিধানসভা থাকার কথা ছিল না, জম্মু ও কাশ্মীরের থাকবে। এখন প্রশ্ন, কবে ভোট হবে সেখানে?

আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করেছেন?' কাফেতে বিস্ফোরণে বাংলা যোগ নিয়ে সরব বিজেপি

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget