এক্সপ্লোর

Rahul Gandhi Copter:অভিষেকের পর এবার রাহুল গাঁধীর কপ্টারে তল্লাশি

Lok Sabha Election 2024: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গাঁধী। কপ্টারে তল্লাশি তালিকায় আজকের সংযোজন ওয়েনাডের কংগ্রেস সাংসদ। সোমবার রাহুল গাঁধীর কপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশন

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গাঁধী (Rahul Gandhi Copter Searched)। কপ্টারে তল্লাশি তালিকায় আজকের সংযোজন ওয়েনাডের কংগ্রেস সাংসদ। সোমবার রাহুল গাঁধীর কপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশন। তামিলনাড়ুর নীলগিরি পৌঁছতেই রাহুলের কপ্টারে তল্লাশি করা হয় বলে খবর। ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর কপ্টারের তল্লাশি করে কমিশনের ফ্লাইং স্কোয়াড। রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ করে তৃণমূল যা নিয়ে তুমুল হইচই হয়েছে। তার পর, এদিন রাহুলের কপ্টারে তল্লাশি।

আজ যা...
আজ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের তমলুক যাওয়ার কথা। তার আগেও বেহালা ফ্লাইং ক্লাবে নির্বাচন কমিশনের আধিকারিকদের পাঠানো হয় বলে খবর। তার পর পরই রাহুল গাঁধীর কপ্টারে তল্লাশির খবর। উত্তর কলকাতার বর্ষীয়ান কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য বলেন, 'নির্বাচন কমিশনের এই ধরনের কাজকর্ম থেকে স্পষ্ট, তারা নিরপেক্ষতা হারাচ্ছে। এখনও পর্যন্ত ভারতের দুটো দলের হেলিকপ্টার তল্লাশি হয়েছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতৃত্ব অনবরত হেলিকপ্টারে করে ঘুরে বেড়ালেও সেখানে তল্লাশির কোনও ব্যাপার নেই? আসলে সবটাই বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, 'গত বার নির্বাচনে আমরা দেখেছিলাম ভয় পেয়ে গিয়েছিল। দিল্লির নেতামন্ত্রীরা আসবেন, তাঁদের কপ্টার নামার অনুমতি দিচ্ছিল না। তৃণমূল যেমন করেছিল। এবার দেখছি, কেন্দ্রীয় সরকার বিরোধীদের হেনস্থার নানা প্রক্রিয়া করছে। সেটা দেখেছি যখন চিদম্বরমকে মাঝরাতে বাড়ির পাঁচিল টপকে তুলে এনেছিল, মুখ্যমন্ত্রীদের যখন গ্রেফতার করেছে। রাহুল গাঁধী বিরোধী নেতা, ওঁকে ভয় পাচ্ছে। তাই উনি যে কপ্টারের সওয়ারি তার তল্লাশি করছে। বোঝা যাচ্ছে দিল্লির সরকার ভয় পেয়ে গিয়েছে।' তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশির সঙ্গে রাহুল গাঁধীর কপ্টারে তল্লাশির বিষয়টি মেলাতে নারাজ সুজন চক্রবর্তী। তাঁর ব্যাখ্যা, 'প্রথমত, একটিতে রাহুল গাঁধী সওয়ারি হবেন। তাতে তল্লাশি। অন্যটায় ট্রায়াল রান চলছিল, সেখানে তল্লাশি হয়। দুটি এক নয়। দ্বিতীয়ত, দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বা রাহুল গাঁধীকে কেন্দ্র ভয় পাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি ঠিক তা নয়।' তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে যা হল তা নাটক, রাহুল গাঁধীর ক্ষেত্রে হেনস্থা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীআবার বলেন, 'কপ্টার তল্লাশি হতেই পারে। আমাদের গাড়িতে চেকিং হয়, তল্লাশি নয় কেন? আমি তো মনে করি, মোদিরও হতে পারে।'

 

আরও পড়ুন:পুরনো অভিযোগকে 'অস্ত্র' করে অর্জুনকে নিশানা পার্থর, পাল্টা অর্জুনের

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget