এক্সপ্লোর

Paschim Bardhaman:হরিনাম সংকীর্তন চলাকালীন বচসা, হাতাহাতি! পাণ্ডবেশ্বরের ঘটনায় রাজনীতির রং?

Election 2024: হরিনাম সংকীর্তন চলাকালীন বচসা থেকে হাতাহাতি, যাতে রাজনীতির স্পষ্ট রং লেগে গেল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পান্ডবেশ্বরের এই ঘটনায় যুগপৎ বিস্মিত এবং ত্রস্ত সাধারণ মানুষ

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: হরিনাম সংকীর্তন চলাকালীন বচসা থেকে হাতাহাতি, যাতে রাজনীতির স্পষ্ট রং লেগে গেল। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman News) দুর্গাপুরের (Durgapur Chaos) পান্ডবেশ্বরের এই ঘটনায় যুগপৎ বিস্মিত এবং ত্রস্ত সাধারণ মানুষ। জখম চার বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

যা ঘটেছিল...
ভোট মিটতে না মিটতেই পাণ্ডবেশ্বরে এহেন উত্তজেনায় চাঞ্চল্য ছড়ায়। জানা যাচ্ছে, গত কাল অর্থাৎ শনিবার রাতে পাণ্ডবেশ্বরের বাজারি শোনপুর এলাকায় 'হরিনাম সংকীর্তন'-র ২৪ প্রহরের অনুষ্ঠান ছিল। বিজেপি কর্মী তথা গ্রামবাসী বিনোদ বাউরি জানান, গ্রামে সামান্য অশান্তি তৈরি হয় বাদ্যকর ও বাউরি পাড়ার মধ্যে। সেই বচসা থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুই পাড়ার মধ্যে শুরু হয় ইট-বৃষ্টি। অভিযোগ, গ্রামের ঝামেলা নিজেদের মধ্যে পুলিশের মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য চার বিজেপি কর্মী ঘটনাস্থলে যান। এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই ৪ জনকে পান্ডবেশ্বর থানার পুলিশ তাঁদের নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। ঝামেলার সময়  পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
এলাকাবাসী তথা বাদ্যকর পাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী বলে পরিচিত বাপ্পা বাদ্যকর জানান, বাউরি পাড়ার লোকেরা নামকীর্তন অনুষ্ঠানে এসে অযথা ঝামেলা পাকালে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপরই বাউরি পাড়ার লোকেরাই উল্টে বাদ্যকর পাড়ার লোকেদের উপর হামলা চালায় বলে পাল্টা অভিযোগ করেন বাপ্পা বাদ্যকর। যদিও এই ব্যাপারে কোন পক্ষই এখনও পর্যন্ত থানায় লিখিত আকারে কোনও অভিযোগ দায়ের করেনি। অন্যদিকে ,রবিবার সকালে ঘটনা চলে আসেন ভূমিপত্র অধিকার মঞ্চের জেলা সভাপতি নিতাই বাউরি। তিনি এলাকায় শান্তির বার্তা দেন।পাশাপাশি বলেন, 'এটা কোনও রাজনৈতিক ঝামেলা নয়। দুই পাড়ার মধ্যে সামান্য বচসা তার থেকে হাতাহাতি।' ঘটনায় যারা দোষী, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এটাই পুলিশের কাছে তাদের আবেদন বলে জানান তিনি।

তপ্ত সন্দেশখালি...
এদিকে, ভোটের পরদিন, অর্থাৎ রবিবার, তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। তল্লাশির নামে পুলিশি অত্যাচারের অভিযোগে তুলকালাম বাধে এলাকায়। সন্দেশখালিতে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলারা।
পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড় চলে বলে দাবি তাঁদের। ভোটের দিন অশান্তির অভিযোগে এক ব্যক্তিকে আটক, তাঁকে ছিনিয়ে নিলেন মহিলারা। বোমাবাজিতে অভিযুক্ত সরবেরিয়ার বিজেপির কর্মীর বাড়িতে পুলিশি তল্লাশি। বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন:ভোট পর্ব মিটলেও অশান্ত বাংলা, বিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget