এক্সপ্লোর

Loksabha Election 2024: ইউসুফের ভোটপ্রচারে বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার নয়, নির্দেশ কমিশনের

Election Commission Of India: বহরমপুরের তৃণমূল প্রার্থীর প্রচারে ছবি-বিতর্কে জেলা তৃণমূলকে শোকজ করল নির্বাচন কমিশন।

রুমা পাল, কলকাতা: ইউসুফ পাঠানের ভোটপ্রচারে (Loksabha Election 2024) বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা কমিশনের। নির্বাচন কমিশনের নির্দেশ, ভোটপ্রচারে ২০১১-র বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার করা যাবে না। বহরমপুরের তৃণমূল প্রার্থীর প্রচারে ছবি-বিতর্কে জেলা তৃণমূলকে শোকজ করল নির্বাচন কমিশন।

বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার নয়: ক্রিকেট বিশ্বযুদ্ধে ভারতের দুরন্ত জয়। ১৩ বছর আগের সেই গর্বের মুহূর্ত। আজও উপভোগ করেন প্রত্যেক দেশবাসী।কিন্তু, এবার লোকসভার ভোটে, বহরমপুরের ২২ গজে তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। গত পাঁচ-পাঁচটি লোকসভা ভোটে, বহরমপুর থেকে নট আউট অধীর চৌধুরীর উইকেট নিতে ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অলরাউন্ডার ইউসুফ পাঠানকে মাঠে নামিয়েছে তৃণমূল। কান্দির বিভিন্ন এলাকায় তাঁর প্রচারে লাগানো হয়েছিল এই ধরনের পোস্টার। কিন্তু, ভোটের প্রচারে কেন ২০১১-র বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার করা হবে?এই অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ ঠোকে প্রদেশ কংগ্রেস। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউসুফ পাঠানের ভোটপ্রচারে (Loksabha Election 2024) বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার করা যাবে না। একইসঙ্গে ভোটের প্রচারে ছবি-বিতর্কে জেলা তৃণমূলকে শোকজও করেছে কমিশন।

কী অভিযোগ করেছিল কংগ্রেস? মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা অভিযোগপত্রে প্রদেশ কংগ্রেস দাবি করেছিল, ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ের নানা মুহূর্তের ছবি, ভোট প্রচারের ব্যানারে, পোস্টারে ব্যবহার করছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুরের বিভিন্ন জায়গায় সেই ব্যানার, পোস্টার লাগানো হচ্ছে, যাতে ভারতরত্ন সচিন তেন্ডুলকর-সহ বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকাদের ছবি রয়েছে। কংগ্রেসের যুক্তি, ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয় গোটা দেশের কাছে গর্বের বিষয়। ক্ষুদ্র রাজনৈতিক লাভের আশায়, ভোট প্রচারে তার ব্যবহার করা উচিত নয়। এই অভিযোগের প্রেক্ষিতে কড়া নির্দেশ কমিশনের।

বহরমপুর লোকসভার লড়াই এবার ত্রিমুখী। ১৯৯৯ থেকে টানা ৫ বার এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী। রাজ্যের ক্ষমতায় আসার পরে একদশক কেটে গেলেও বহরমপুরে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। তাই এবার বাইশ গজের বিগ হিটার ইউসুফ পাঠানকে হাজির করেছে তারা। বহরমপুর বিজয়ে বিজেপির বাজি প্রবীণ চিকিৎসক নির্মল সাহা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Kolkata Metro: অরেঞ্জ লাইনে আরও এক ধাপ, বেলেঘাটা-রুবি মেট্রোর স্পিড ট্রায়াল রান

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget