এক্সপ্লোর

TMC Infight: বিজেপি কেন এগিয়ে ওয়ার্ডে? কসবায় তৃণমূল বনাম তৃণমূল

Post Poll Violence 2024:ভোট মিটতে কসবায় এবার তৃণমূল বনাম তৃণমূল! ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

কলকাতা: ভোট মিটতে কসবায় এবার তৃণমূল বনাম তৃণমূল (Kasba TMC Infight)! ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কেন বেশি ভোট পেয়েছে বিজেপি, প্রশ্ন তুলে মারধরের অভিযোগ। কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে দলেরই একাংশ। 

বিশদ...
১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, খোদ দলীয় কাউন্সিলরের অনুগামীরা মারধর করেছে তাঁদের। দাবি, লোকসভা ভোটে এই ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন বিজেপি বেশি ভোট পেয়েছে, সেই প্রশ্ন তুলে গতকাল রাতে তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করেন ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। কাঞ্চন বৈদ্য নামে আক্রান্ত তৃণমূল কর্মীর অভিযোগ, গত কাল, শনিবার রাত এগারোটা-সাড়ে এগোরাটার মধ্যে তাঁরা শুনতে পেয়েছিলেন, নেশা করে অনেকে অশ্রাব্য গালিগালাজ করছে। কাঞ্চনরা বিষয়টি দেখতে গেলে তাঁদের বেধড়ক মার খেতে হয় বলে দাবি। এমনকি, তাঁর মাকেও মারা হয়েছে বলে অভিযোগ। রেখা হালদার নামে আর এক তৃণমূল কর্মীর অভিযোগ, 'ফল ঘোষণার পরেই লিপিকা মান্নার ছেলেরা আসে আমাদের আওয়াজ দিতে থাকে, ছবি তুলে রাখ সকলের। নতুন ঘর তুলেছে তো? সব ভেঙে দেব। দেখে নেব।' আক্রান্ত তৃণমূল কর্মীদের বক্তব্য, তাঁরা যেহেতু সুশান্ত ঘোষের অনুগামী, তাই কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের হাতে মার খেতে হয়েছে। কাউন্সিলর অবশ্য বলছেন, 'আমি শান্তিপ্রিয় মানুষ। যে দল করি, সেখানে আমার বলে কোনও ভাবনাচিন্তা করা যায় না। যাঁদের দল করছি, তাঁদের আশীর্বাদে এই ওয়ার্ডের মানুষ ভাল রয়েছেন। আর যদি কেউ এরকম করেছেন বলে আমি জানতে পারি, অবশ্য়ই পদক্ষেপ করব।'

হিংসার অভিযোগ...
এই রাজ্যে ভোটে অশান্তি-হিংসার অভিযোগ অজস্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোথাও বিরোধীরা 'আক্রান্ত', কোথাও আবার শাসকদলের কর্মীদের উপরই হামলা চলেছে বলে অভিযোগ। আবার তৃণমূল বনাম তৃণমূল সংঘাতের অভিযোগও বিরল নয়। সপ্তাহদুয়েক আগে যেমন, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সাড়া ফেলে দেয়। সেখানে স্বয়ং তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ ওঠে, সন্দেহের তির ছিল দলের ব্লক সভাপতির অনুগামীদের দিকে। অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে অঞ্চল সভাপতির অনুগামীদের উপর চড়াও হয়। তবে কোনও অভিযোগই মানেননি ব্লক সভাপতি। বরং তাঁর দাবি, গ্রাম্য় বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। 

আরও পড়ুন:'নিজে মারধর করে উল্টো দোষ চাপাতে চাইছেন সোহম', পাল্টা অভিযোগ হোটেল মালিকের

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget