এক্সপ্লোর

Abhijit Gangopadhyay: কেন হাইকোর্টের উচ্চ চেয়ার থেকে বিজেপিতে ? এবার X হ্যান্ডেলে বিস্তারিত লিখলেন অভিজিৎ

Loksabha Election 2024 : 'নিয়মাবলীর কারণে কারণে  উচ্চ আসনে বসে আমাকে অনেক ক্ষেত্রে নীরব দর্শক হয়ে থাকতে হয়েছে, যা আমার বিবেককে নাড়া দিচ্ছিল', লিখলেন অভিজিৎ

কলকাতা : এজলাস ছেড়ে এবার রাজনীতির ময়দানে নেমেছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ( Ex Justice Abhijit Gangopadhyay )।  একেবারে ভোটের ময়দানে ( Loksabha Election 2023 ) । গত ৭ মার্চ বিজেপিতে যোগ দেন  প্রাক্তন বিচারপতি। তাঁর এজলাস ছাড়ার ঘোষণার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া এসেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। কেউ বলেছেন, এমন মানুষদেরই রাজনীতিতে আসা দরকার, কেউ আবার বলেছেন, এভাবে তিনি চলে যাওয়ায় অনেক বিচারপ্রার্থী আশাহত হলেন। আর প্রত্যাশিত ভাবেই, প্রাক্তন বিচারপতির এই বিজেপি যোগ নিয়ে আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল। পাল্টা জবাব এসেছে গেরুয়া শিবির থেকেও।  কেন তিনি  অবসর নিচ্ছেন, কেন রাজনীতিতে, কেন পদ্মে, সবটাই তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমে। তবুও যেন প্রশ্ন তাঁর পিছু ছাড়ছে না। এবার উত্তর দিতে উদ্যোগী হলেন তিনি নিজেই। লম্বা পোস্ট করলেন নিজেই এক্স হ্যান্ডেলে। তিনি লিখলেন - 

'আমার জন্মস্থান, আমার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ, একসময় সংস্কৃতি, বাণিজ্য এবং সৃজনশীলতার কেন্দ্র হিসাবে খ্যাত ছিল। দক্ষিণের উর্বর গাঙ্গেয় সমভূমি থেকে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল, প্রকৃতির আশীর্বাদে পরিপূর্ণ এ রাজ্য। পশ্চিমবঙ্গের মানুষ সর্বদা ঐশ্বর্যের চেয়ে জ্ঞানের মহিমাকে প্রাধান্য দিয়ে এসেছে।

যাইহোক, বর্তমান রাজ্য সরকারের অপশাসন রাজ্যকে দুর্নীতিতে আচ্ছন্ন করে ফেলেছে। তা জীবনের প্রতিটি স্তরকে প্রভাবিত করেছে এবং সম্মিলিতভাবে রাজ্যের মর্যাদাকে টেনে নামিয়েছে।  একসময় এ রাজ্য ছিল শিল্পায়নের  কেন্দ্র,যার জন্য ছিল প্রচুর কর্মসংস্থান,  যা এ রাজ্যকে দেশের অন্যান্য অঞ্চলের থেকে আলাদা পরিচিতি দিত।  কিন্তু সেই রাজ্য এখন প্রচণ্ড আর্থিক চাপের মধ্যে রয়েছে। পরিযায়ী শ্রমিকরা হয়ে উঠেছেন এ রাজ্যের সবচেয়ে বড় রপ্তানির বস্তু।

TMC দলের নেতারা রাজ্যের  ইকোসিস্টেমটাকেই  দুর্নীতিগ্রস্ত করে তুলেছে।  রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা এবং যুব সমাজের ভবিষ্যতকে ধ্বংস করেছে।  বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা আর মাপকাঠি নয়, বরং আর্থিক সামর্থ্যই এখন  নির্ণায়ক। 

প্রোটোকল ও নিয়মাবলীর কারণে কারণে  উচ্চ আসনে বসে আমাকে অনেক ক্ষেত্রে নীরব দর্শক হয়ে থাকতে হয়েছে, যা আমার বিবেককে নাড়া দিচ্ছিল।  তাই আমি আমার পথ পরিবর্তন করেছি।  এবং এমন একটি  পদক্ষেপ করেছি, যার মাধ্যমে এখন আমি রাজ্যের নৈতিক, সাংস্কৃতিক ও আর্থিক অবক্ষয় বন্ধ করার লড়াইয়ে যোগ দিতে পেরেছি, যা দীর্ঘকাল ধরে রাজ্যকে জর্জরিত করেছে । '

এই পোস্টটে লেখার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , জেপি নাড্ডা সহ পদ্মশিবিরের সকলকে ট্যাগ করে ধন্যবাদও জানিয়েছেন। 

আরও পড়ুন :

আজ থেকেই হাওয়ায় হলকা ! ৪০ পেরিয়ে কোথায় কোথায় অসহনীয় হবে আবহাওয়া ?

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget