এক্সপ্লোর

Himachal Exit Poll 2022: হিমাচলে জোর লড়াই, তবুও শেষ হাসি বিজেপিরই, ইঙ্গিত সমীক্ষায়

Himachal Assembly Election: কড়া টক্করের পরে শেষ পর্যন্ত হিমাচল বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। ইঙ্গিত এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়।

নয়াদিল্লি: হিমাচল প্রদেশেও শেষপর্যন্ত হাসি ফুটতে পারে বিজেপির মুখে। এবিপি সি ভোটারের (ABP C Voter) বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত তেমনই। কড়া টক্করের পরে শেষ পর্যন্ত হিমাচল বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি (BJP)। 

কার দখলে কটা আসন:
বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিজেপি ৩৩-৪১টি আসন নিজেদের দখলে রাখতে পারে। অন্যদিকে কংগ্রেসের (Congress) ঝুলিতে যেতে পারে ২৪-৩২টি আসন। অর্থাৎ খুবই কাছাকাছি হতে পারে ফলাফল। বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারে কংগ্রেস। আপ লড়াই করলেও অবশ্য তাদের খালি হাতে ফিরতে হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। অন্যান্যরা ০-৪টি আসন পেতে পারে।     

কার ঝুলিতে কত ভোট:
ভোট শেয়ারের ক্ষেত্রে বিজেপি ও কংগ্রেস দুই শিবিরেই রক্তক্ষয়ের ইঙ্গিত মিলেছে। তুলমূল্য বিচার করলে বিজেপির ভোট হ্রাসের হার কিছুটা হলেও বেশি। এবিপি সি ভোটারের এক্সিট পোল (ABP C Voter Exit Poll) সমীক্ষা বলছে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে যেতে পারে ৪৪.৯ শতাংশ ভোট। যা ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় অন্তত ৪ শতাংশ কম। এবার কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪১.১ শতাংশ ভোট। যা গত বিধানসভা নির্বাচনের থেকে ০.৬ শতাংশ কম। বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে আপ ২ শতাংশের মতো ভোট তাদের ঝুলিতে টানতে পারে। অন্যান্যরা মোটামুটি ১১-১২ শতাংশ মতো ভোট পাবে। 

হিমাচল প্রদেশের বিধানসভা ৬৮ আসনের। বিজেপি ও কংগ্রেস সবকটি আসনেই তাদের প্রার্থী দিয়েছে। আপ (AAP) একটি আসনে প্রার্থী দেয়নি। বাকি ৬৭টি আসনে লড়ছে। হিমাচলের লড়াইয়ে রয়েছে বহুজন সমাজবাদী পার্টিও (BSP)। তারা লড়ছে ৫৩টি আসনে। আরও একটি দল রাষ্ট্রীয় দেবভূমি পার্টি লড়ছে ২৯টি আসনে। সিপিআইএম লড়ছে ১১টি আসনে। হিমাচল জন ক্রান্তি পার্টি লড়ছে ৬টি আসনে। 

হিমাচলের ভোটের ইতিহাস যদি দেখা যায়, তাহলে প্রতি পাঁচ বছর অন্তর এখানে সরকার পরিবর্তন হয়। কংগ্রেসের (Congress) ভোট প্রচারের সময়েও এই প্রসঙ্গ উঠেছে। ওই ধারাই বজায় থাকবে বলে মনে করেছেন কংগ্রেস নেতৃত্ব। উল্টোদিকে এবারের ভোটে ইতিহাসের পুনরাবৃত্তি হবে না বলেই মনে করেছে বিজেপি। আসনে জনমত কোনদিকে তার উত্তর মিলবে ৮ ডিসেম্বর।

আরও পড়ুন: গুজরাতে মসনদে ফের বিজেপি, আরও রক্তক্ষয় কংগ্রেসের, ইঙ্গিত সমীক্ষায়

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget